আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৭ দিনে ১১ অভিযান: কোটি টাকার স্বর্ণ জব্দ, শতকোটি টাকার শুল্ক আদায় ৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া

শাহজালাল বিমানবন্দরে ৭ দিনে ১১ অভিযান: কোটি টাকার স্বর্ণ জব্দ, শতকোটি টাকার শুল্ক আদায়

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 23
ছবির ক্যাপশন : শাহজালাল বিমানবন্দরে ৭ দিনে ১১ অভিযান: কোটি টাকার স্বর্ণ জব্দ, শতকোটি টাকার শুল্ক আদায়


​বিশেষ প্রতিনিধি:

জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং রাজস্ব ফাঁকি রোধে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টানা সাত দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা কাস্টমস হাউজ। এ সময় বিপুল পরিমাণ স্বর্ণ, মদ, সিগারেট, ওষুধসহ অন্যান্য পণ্য জব্দের পাশাপাশি ১ কোটি ১৮ লাখ টাকারও বেশি শুল্ক-কর আদায় করা হয়েছে।

​জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন ঢাকা কাস্টমস হাউজের পরিচালিত এসব অভিযানের তথ্য নিশ্চিত করে রবিবার (১৮ অক্টোবর) একটি আনুষ্ঠানিকভাবে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনবিআর।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানবন্দরে মোট ১১টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে আনুমানিক ৯৮ লাখ ৬১ হাজার টাকা মূল্যের সোনা ও সোনার অলংকার জব্দ করা হয়েছে।

​এ ছাড়া অভিযানে বিপুল পরিমাণ ব্যাগেজ সুবিধার অতিরিক্ত বাণিজ্যিক পণ্য জব্দ করা হয় এবং বিধি অনুযায়ী যাত্রীদের কাছ থেকে ১ কোটি ১৮ লাখ ৬১ হাজার ২৫৬ টাকা শুল্ক-কর আদায় করতে সক্ষম হয় কাস্টমস কর্তৃপক্ষ।

​সাত দিনের অভিযানে কাস্টমসের হাতে আটক পণ্যের মধ্যে রয়েছে:

  • ​মদ: ৫৮৯ লিটার
  • ​সিগারেট: ২ হাজার ৯২৩ কার্টন
  • ​ই-সিগারেট: ৩৫০টি
  • ​ত্বক ফর্সাকারী নিষিদ্ধ ক্রিম: ২৮৬ কেজি (আমদানি নিষিদ্ধ)
  • ​মোবাইল ফোন: ৯২টি
  • ​ওষুধ: ৩১৫ কেজি
  • ​এছাড়া অন্যান্য বিভিন্ন প্রকার বাণিজ্যিক পণ্য।

​এনবিআর সূত্রে জানা যায়, জাতীয় জনস্বাস্থ্য রক্ষা, অবৈধ বাণিজ্য প্রতিরোধ ও শুল্ক ফাঁকি রোধে বিমানবন্দর এলাকায় নিয়মিত নজরদারি বাড়ানো হয়েছে। একই সাথে সাধারণ যাত্রীদের জন্য থাকা ব্যাগেজ সুবিধার অপব্যবহার করে বাণিজ্যিক উদ্দেশ্যে পণ্য আনা ঠেকাত কঠোর অবস্থানে রয়েছে কাস্টমস প্রশাসন। এই ধরণের প্রতিরোধমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network