আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

কোথায় 'ফাটাকেষ্ট' খ্যাত ম্যাজিস্ট্রেট নওশাদ? রটেছিল বদলির গুজব, জানালেন আসল সত্য

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026
  • সংবাদটি দেখেছেন: 49
ছবির ক্যাপশন : কোথায় 'ফাটাকেষ্ট' খ্যাত ম্যাজিস্ট্রেট নওশাদ? রটেছিল বদলির গুজব, জানালেন আসল সত্য


​অনলাইন ডেস্ক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি, লাগেজ চুরি কিংবা যেকোনো অনিয়ম রুখতে যার উপস্থিতি ছিল নিয়মিত, সেই পরিচিত মুখ নির্বাহী ম্যাজিস্ট্রেট (বর্তমানে সিনিয়র সহকারী সচিব) নওশাদ খানকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বেশ কিছুদিন ধরে ভার্চুয়াল মাধ্যমে তাকে আগের মতো সক্রিয় না দেখায় তিনি কি বদলি হয়ে গেছেন—এমন নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছিল ফেসবুকে। তবে এসব গুজব উড়িয়ে দিয়ে কালবেলা অনলাইনকে তিনি নিশ্চিত করেছেন, তিনি এখনও বিমানবন্দরের সেবামূলক কাজেই দায়িত্ব পালন করছেন।

​২০২৫ সালের অক্টোবর থেকে শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত দায়িত্ব হিসেবে কাজ শুরু করেন নওশাদ খান। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিমানবন্দরে তাৎক্ষণিক অভিযান, লাগেজ হ্যান্ডলিংয়ে কঠোর নজরদারি এবং কর্মীদের জবাবদিহির আওতায় আনার মতো পদক্ষেপ নিয়ে তিনি সাধারণ যাত্রী ও প্রবাসীদের আস্থা অর্জন করেন। দ্রুত পদক্ষেপে অনিয়ম প্রতিরোধের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রশংসার পাশাপাশি যাত্রীরা তাকে ‘ফাটাকেষ্ট’ উপাধিও দেন।

​যাত্রীদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে তার উদ্যোগেই লাগেজ হ্যান্ডলিংয়ের কর্মীদের জন্য বডি-ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করা হয় এবং গুরুত্বপূর্ণ জোনগুলোতে বসানো হয় সিসিটিভি ক্যামেরা, যার ফুটেজ নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়।

​তবে সাম্প্রতিক সময়ে আবারো বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষা, লাগেজ পেতে বিলম্ব এবং ট্রলি সংকট নিয়ে প্রবাসীদের ক্ষোভের চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে উঠছে। সম্প্রতি মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীদের লাগেজ ও জমজমের পানি সংক্রান্ত বিলম্ব ঘিরে সৃষ্টি হওয়া অপ্রীতিকর ঘটনাটি সেই আলোচনাকে নতুন করে উসকে দেয়। ওই ঘটনার একপর্যায়ে সরকারি কাজে বাধা ও লাঞ্ছনার অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর ও জামায়াত নেতা মোহাম্মদ আখতারুজ্জামানকে গ্রেপ্তারও করা হয়।

​বিমানবন্দরের এসব ভোগান্তির খবর প্রকাশ্যে আসার পর নেটিজেনরা আবারো স্মরণ করছেন নওশাদ খানের কঠোর নজরদারির দিনগুলোর কথা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পোস্ট করে তাকে বিমানবন্দরে আবার সক্রিয় দেখার আকুতি জানান।

​উম্মে ফাতেমা নামের এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, "নওশাদ সাহেবকে দেখতে চাই। উনি ঠিক ছিলেন..." অন্যদিকে অন্তিকা বড়ুয়া লেখেন, "এই ভালো মানুষটাকে আবার বিমানবন্দরে যোগ দেওয়ানো হোক, এতে সরকারেরও সুনাম অর্জন হবে।"

​মানুষের এমন প্রশ্নের জবাব এবং তিনি বর্তমানে কোথায় আছেন জানতে চাইলে নওশাদ খান কালবেলা অনলাইনকে বলেন, “আমি এখনও বিমানবন্দরেই আছি। একটু আগেই লাগেজের তদারকির কাজ সারলাম। অনলাইনের এসব খবর আমিও দেখছি।”

​সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুপস্থিতি নিয়ে তৈরি হওয়া ভুল বোঝাবুঝির বিষয়ে তিনি জানান, তিনি মূলত সোশ্যাল মিডিয়া ব্যক্তিগতভাবেই এড়িয়ে চলেন, আর সে কারণেই হয়তো অনেকের মনে হয়েছে তিনি বদলি হয়ে গেছেন।

​বিমানবন্দরে যাত্রীসেবার সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই শোনা যায়। তবে আমাদের কাছে যদি কেউ সুনির্দিষ্ট অভিযোগ জানান, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই। সাধারণ মানুষকে বলব নির্দিষ্ট অভিযোগ জানাতে, তাহলে নিশ্চয়ই প্রতিকার পাবেন।”

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network