আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খাগড়াছড়িতে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি চাঁপাইনবাবগঞ্জে এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল ছিনতাইয়ে শিক্ষক নিহতের ঘটনা: আসামি রাকিবের জামিন মঞ্জুর ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ থেকে এক ভুয়া চিকিৎসক আটক হাসপাতালের অপরিচ্ছন্ন টয়লেট পরিষ্কার করল এমপি খোকন মোহাম্মদপুরে সন্ত্রাসী জাহিদের জিম্মিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা: চাঁদাবাজি, হামলা ও মিথ্যা মামলার অভিযোগ ঘরে বসেই মিলবে ট্রেড লাইসেন্স, বড় পরিবর্তন পরিকল্পনা সাজেকে উল্টে গেল চাঁদের গাড়ি, দুই আশঙ্কাজনকসহ আহত ৭ পর্যটক টেসলাকে পেছনে ফেলে আকাশে গাড়ি উড্ডয়ন আলেফের, দাবি ‘আমরাই প্রথম’ বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান দুবাইয়ে গ্রেফতার: দুদককে ইন্টারপোলের তথ্য নিশ্চিত ডেমরায় গ্যারেজে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন, হতাহত নেই আবরার ফাহাদ হত্যা মামলা: আপিল বিভাগে শুনানি ২৪ নভেম্বর আবুধাবি থেকে আসা ফ্লাইটে চট্টগ্রামে ৫৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক ১ আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: ইশরাক হোসেনের বিরুদ্ধে পুলিশি তদন্তের নির্দেশ শাহজালাল বিমানবন্দরে ৭ দিনে ১১ অভিযান: কোটি টাকার স্বর্ণ জব্দ, শতকোটি টাকার শুল্ক আদায়

মোহাম্মদপুরে সন্ত্রাসী জাহিদের জিম্মিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা: চাঁদাবাজি, হামলা ও মিথ্যা মামলার অভিযোগ

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 26
ছবির ক্যাপশন : মোহাম্মদপুরে সন্ত্রাসী জাহিদের জিম্মিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা: চাঁদাবাজি, হামলা ও মিথ্যা মামলার অভিযোগ


​নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রাজধানীর মোহাম্মদপুরে সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের ওপর অত্যাচার, চাঁদাবাজি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে জাহিদ রহমান জন নামের এক প্রভাবশালীর বিরুদ্ধে। বিএনপির রাজনীতি ব্যবহার করে তিনি এলাকায় ভয়ভীতির রাজত্ব কায়েম করেছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।

​অনুসন্ধানে জানা যায়, ডাব বিক্রেতা, শীতের পিঠা বিক্রেতা ও পুরি-সিঙ্গারা বিক্রেতার মতো স্বল্প আয়ের মানুষের কাছে প্রতিনিয়ত চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা না দিলে দোকানে হামলা, যানবাহন ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। পুরি-সিঙ্গারা বিক্রি করে জীবিকা নির্বাহ করা এক ব্যবসায়ী জানান, জাহিদ ও তাঁর ৪-৫ জন সহযোগী দোকানে হামলা চালিয়ে তাঁর ব্যবসার গাড়িটি নিয়ে যান এবং টাকা ছাড়া তা ফেরত দেওয়া হবে না বলে জানান। এমনকি প্রতিবাদ করতে গিয়ে ব্যবসায়ীর স্ত্রীও লাঞ্ছনার শিকার হয়েছেন।

​রাজনীতি পরিবর্তনের নামে প্রভাব বিস্তার:

স্থানীয়দের অভিযোগ, গত ৫ আগস্টের পটপরিবর্তনের আগে জাহিদ সক্রিয়ভাবে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর তিনি নিজেকে আদাবর থানা স্বেচ্ছাসেবক দলের ৩০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক পরিচয় দিয়ে বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় চাঁদাবাজি শুরু করেছেন।

​পারিবারিক বিরোধের সুযোগে অর্থ আদায় ও অনৈতিক চাপ:

এদিকে, ডালিয়া নামের এক ভুক্তভোগী নারী জাহিদের বিরুদ্ধে লিখিত অভিযোগে জানান, স্বামী বজলুর রহমান বিপুলের সঙ্গে পারিবারিক সমস্যা সমাধানের কথা বলে জাহিদ ও তাঁর সহযোগীরা ভয়ভীতি দেখিয়ে দুই লাখ টাকা হাতিয়ে নেন। এ ছাড়া মোটরসাইকেল আটক এবং বিবিধ অজুহাতে আরও অর্থ আদায় করেন। পরে অনৈতিক প্রস্তাব মেনে না দেওয়ায় স্বামী-সন্তানসহ তাঁদের এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগে জানানো হয়।

​ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি, দিন এনে দিন খাওয়া এসব মানুষের রুটিরুজির নিরাপত্তার স্বার্থে যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network