আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

পথচারীকে ছুরি মারতে গিয়ে নিজ দলের সদস্যকে খুন করলো ছিনতাইকারী!

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2026
  • সংবাদটি দেখেছেন: 45
ছবির ক্যাপশন : পথচারীকে ছুরি মারতে গিয়ে নিজ দলের সদস্যকে খুন করলো ছিনতাইকারী!

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন এলাকায় ছিনতাইয়ের সময় সহযোগীর ছুরিকাঘাতে নিহত অটোচালক মো. জনি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত প্রধান দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণ।

​রোববার (১১ অক্টোবর) খিলগাঁওয়ের বনশ্রীস্থ পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য জানান পুলিশ সুপার এস এম মোস্তাইন হোসেন।

​ঘটনার বিবরণ

​পিবিআই সূত্রে জানা যায়, নিহত মো. জনি পেশায় একজন অটোচালক ছিলেন। গত ২৯ আগস্ট রাত ১টার দিকে তিনি বাসা থেকে বের হন। পরবর্তীতে ভোর ৫টার দিকে কদমতলী থানার জুরাইন এলাকার মোক্তার হোসেন সড়কে বুকে ছুরিকাঘাতের জখমসহ তাকে পড়ে থাকতে দেখে স্থানীয় টহল পুলিশ। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​এ ঘটনায় নিহতের মা ডালিয়া (৬০) বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

​গ্রেফতার ও চাঞ্চল্যকর তথ্য

​মামলার ছায়া তদন্ত শুরু করে পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণ। তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গত ৯ অক্টোবর রাতে কদমতলী এলাকা থেকে মেহেদী হাসান বাপ্পিকে (২৮) গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১০ অক্টোবর রাতে একই এলাকা থেকে অপর আসামি মো. নুর আলম বারেককে (২৪) গ্রেফতার করা হয়।

​সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গত ২৯ আগস্ট রাত সাড়ে ৩টার দিকে জনিসহ আসামিরা ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে যান। এ সময় দুই পথচারীকে আসতে দেখে তারা তাদের পথরোধ করেন এবং মোবাইল ফোন, নগদ টাকা ও কাঁধে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেন।

​ছিনতাই শেষে পালানোর সময় এক পথচারী জনিকে পিছন থেকে ধরে ফেলেন। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে জনিকে ছাড়িয়ে নিতে সহযোগী বাপ্পি তার হাতে থাকা ছুরি দিয়ে ওই পথচারীকে আঘাত করার চেষ্টা করেন। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে সেই ছুরির আঘাত সরাসরি জনির বুকে গিয়ে লাগে। জনির চিৎকারে বাপ্পি ও নুর আলম বারেক ছিনতাইকৃত মালামাল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয় এক দারোয়ান ও পথচারীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network