আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টা ব্যর্থ করল প্রশাসন রাজধানীর ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, ৮৪ জন আটক কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগ, প্রতিকার চেয়ে খাঁচাবন্দী মৃতদেহ নিয়ে থানায় মালিক ইয়াবা কারবারিদের ধরে টাকা নিয়ে ছেড়ে দিত পুলিশ, থানার ‘ক্যাশিয়ার’ নিয়েও প্রশ্ন পদ পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেয় বিএনপি নেতা চাটখিলে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল: সাধারণ গ্রাহকের ঘাড়ে ১ লাখ ১০ হাজার টাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪: চালকের আসনে ছিলেন সুপারভাইজার, বাসে ছিলেন শতাধিক যাত্রী দুপুরে প্রধানমন্ত্রী রাজশাহী সফর, বেলা ৩টায় জনসভা ১ লাখ ৩৫ হাজার আসন: বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়াম তৈরি করছে ভিয়েতনাম হাসপাতালের ১৫টি ফ্যান চুরি: বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড অপরাধী যতই ক্ষমতাশালী হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না: আইজিপি ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালাকে গ্রেপ্তার কখনো মুচি, কখনো ফেরিওয়ালা —ছদ্মবেশে অপরাধের খবর সংগ্রহ করত সাংবাদিক আলিফ প্রবাসীদের সুবিধার্থে বিমানবন্দরে ১৫০ নতুন ট্রলি যুক্ত, বাকিগুলো যাবে চট্টগ্রাম ও সিলেটে সরকারি চাকরিজীবীরা এই মাসেই বাড়তি বেতন পাবেন, আগের হারে ভাতা দেওয়া হবে

পদ পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেয় বিএনপি নেতা

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026
  • সংবাদটি দেখেছেন: 30
ছবির ক্যাপশন :

কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে দলীয় পদ দেওয়ার কথা বলে এক লাখ টাকা এবং তিনটি খাসি নেওয়ার অভিযোগ উঠেছে। ইউনিয়ন বিএনপির সদস্য মো. মোসলেম মোল্লা এ বিষয়ে গত সোমবার (১৯ অক্টোবর) কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়কের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

​সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়। অভিযোগে মোসলেম মোল্লা জানান, ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে অর্থ ও খাসি নেওয়া হয়েছে এবং এর উপযুক্ত প্রমাণ তার কাছে রয়েছে। তিনি ঘটনাটির নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

​কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম লিখিত অভিযোগ ও ভিডিও পাওয়ার কথা নিশ্চিত করলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন।

​উল্লেখ্য, এর আগে গত ১১ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগে রমিজ উদ্দিন লন্ডনীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছিল জেলা বিএনপি।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network