আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল কেরানীগঞ্জে দ্রুত যাবে: ডিএমপি কমিশনার

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 54
ছবির ক্যাপশন : তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল কেরানীগঞ্জে দ্রুত যাবে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনতে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সর্বোচ্চ তিন মাসের মধ্যে এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

​আজ শনিবার রাজধানীর মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।

​ডিএমপি কমিশনার জানান, চুনকুটিয়ার ঝিলমিল প্রকল্পে ১০ একর জায়গায় নতুন ডিপো নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সেখানে অস্থায়ীভাবে ডিপোর কাজ শেষ হলেই ফুলবাড়িয়া ও গুলিস্তানের বাসগুলো স্থানান্তর করা হবে। পরবর্তীতে রাজউকের মাধ্যমে আরও প্রায় ৭৫ একর জমি যুক্ত করে সেখানে একটি স্থায়ী টার্মিনাল ও সমন্বিত মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দক্ষিণবঙ্গগামী ১৯টি জেলার সব ধরনের গণপরিবহন ও ট্রাক পর্যায়ক্রমে ওই হাবে সরিয়ে নেওয়া হবে।

​পরিদর্শনকালে উপস্থিত পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, "রাজধানীর অসহনীয় যানজট ও গণপরিবহন খাতের বিশৃঙ্খলা থেকে নগরবাসীকে মুক্তি দিতেই এই উদ্যোগ। মহাখালীর মতো গুলিস্তান, সায়েদাবাদ ও গাবতলী টার্মিনালেও দৃশ্যমান পরিবর্তন আনা হবে।"

​অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমানসহ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​দৈনিক জাগ্রত সময়

​রাজধানীর যানজট নিরসনে বড় পদক্ষেপ: চুনকুটিয়ায় হচ্ছে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব, সরছে গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network