আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬: অস্ত্র, মাদক ও ভিকটিম উদ্ধার আড়াই কোটি টাকায় ঢাকেশ্বরী মন্দিরের নতুন ফটক ও প্রাচীর নির্মাণকাজের উন্মোচন হুথি সংঘাত ও অর্থনৈতিক সংকট: রাজত্বের সবচেয়ে কঠিন সময়ে সৌদি যুবরাজ সালমান বাঁশখালীতে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টা ব্যর্থ করল প্রশাসন রাজধানীর ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, ৮৪ জন আটক কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগ, প্রতিকার চেয়ে খাঁচাবন্দী মৃতদেহ নিয়ে থানায় মালিক ইয়াবা কারবারিদের ধরে টাকা নিয়ে ছেড়ে দিত পুলিশ, থানার ‘ক্যাশিয়ার’ নিয়েও প্রশ্ন পদ পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেয় বিএনপি নেতা চাটখিলে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল: সাধারণ গ্রাহকের ঘাড়ে ১ লাখ ১০ হাজার টাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪: চালকের আসনে ছিলেন সুপারভাইজার, বাসে ছিলেন শতাধিক যাত্রী দুপুরে প্রধানমন্ত্রী রাজশাহী সফর, বেলা ৩টায় জনসভা ১ লাখ ৩৫ হাজার আসন: বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়াম তৈরি করছে ভিয়েতনাম হাসপাতালের ১৫টি ফ্যান চুরি: বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড অপরাধী যতই ক্ষমতাশালী হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না: আইজিপি ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালাকে গ্রেপ্তার

বাঁশখালীতে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টা ব্যর্থ করল প্রশাসন

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026
  • সংবাদটি দেখেছেন: 28
ছবির ক্যাপশন :


​বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে এক বিএনপি নেতার নেতৃত্বে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের সরকারি পুকুরে এই ঘটনা ঘটে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাহারছড়া ইউনিয়ন পরিষদের ওই সরকারি পুকুরে বিএনপি নেতা দেলোয়ার আজিমের নেতৃত্বে একদল লোক ওয়াটার পাম্প বসিয়ে পানি সেচে মাছগুলো লুটের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় সচেতন বাসিন্দারা প্রশাসনকে খবর দেন।

​সংবাদ পাওয়ার পরপরই বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) মো. তানজীদুর রহমান তন্ময়কে দ্রুত ঘটনাস্থলে পাঠান। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাছ লুটের চেষ্টা ভণ্ডুল হয়ে যায়।

​এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, "ঘটনা জানার সাথেই আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি। সরকারি সম্পদের ওপর কারও অবৈধ হস্তক্ষেপ বরদাশত করা হবে না। সরকারি নিয়মানুযায়ী পুকুরের মাছ উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে।"

​তবে সরকারি পুকুরের মাছ লুটের অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা দেলোয়ার আজিম দাবি করেন, "আমি টাকা দিয়ে এই মাছগুলো কিনেছি। ফলে অবৈধভাবে সরকারি পুকুরের মাছ লুটের যে কথা বলা হচ্ছে, তা সত্য নয়।"

​এদিকে, স্থানীদের সচেতনতা এবং প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপে সরকারি সম্পদ রক্ষা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী। একই সাথে আইনি অনুমতি ছাড়া সরকারি পুকুরে বেআইনিভাবে সেচ বসিয়ে মাছ দখলের চেষ্টার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন জনগণ।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network