আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মাহদী হাসান

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2026
  • সংবাদটি দেখেছেন: 53
ছবির ক্যাপশন : বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মাহদী হাসান


বিশেষ প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশযাত্রার সময় আটকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের ছাড়পত্র না থাকায় তাকে জ্যামাইকার উদ্দেশে যেতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন মাহদী হাসান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে জ্যামাইকার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল তার। ফ্লাইটটি রাত ৯টা ৩৫ মিনিটে ছেড়ে গেলেও পুলিশের ছাড়পত্র না পাওয়ায় তিনি বিমানবন্দর থেকেই ফিরে যেতে বাধ্য হন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মাহদী হাসান বলেন, ‘আজ আমার জ্যামাইকা যাওয়ার কথা ছিল। কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। রাত ৯টা ৩৫ মিনিটে ফ্লাইটটি ছেড়ে গেছে।’

মাহদীর দাবি, তার বিরুদ্ধে থাকা সব মামলায় তিনি জামিনে রয়েছেন। এরপরও তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি। দেশের বাইরে যেতে হলে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পরে বিমানবন্দর এলাকা ছেড়ে চলে যান মাহদী হাসান।

তবে এ বিষয়ে বিমানবন্দর থানার ডিউটি অফিসারের সঙ্গে গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাহদী হাসানকে আটকে দেওয়া বা বিদেশযাত্রা সংক্রান্ত বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network