আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

হাজারীবাগে ছাদ থেকে পড়ে ক্যাবল ব্যবসায়ীর মৃত্যু, পরিবারের দাবি হত্যার

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026
  • সংবাদটি দেখেছেন: 47
ছবির ক্যাপশন : হাজারীবাগে ছাদ থেকে পড়ে ক্যাবল ব্যবসায়ীর মৃত্যু, পরিবারের দাবি হত্যার


বিশেষ প্রতিনিধি, মোহাম্মদপুর:
রাজধানীর হাজারীবাগের জাফরাবাদ এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে সালেক খান বাবু (৩৫) নামে এক ক্যাবল ব্যবসায়ী নিহত হয়েছেন। পরিবারের অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। তবে ঘটনাটি দুর্ঘটনা, স্থানীয় বিরোধের জেরে সংঘর্ষ, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা তদন্ত করে দেখছে পুলিশ।

নিহত সালেক খান ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এবং মোহাম্মদপুর থানার ৩৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাফরাবাদ এলাকার একটি ভবনে ক্যাবল সংযোগ দেওয়াকে কেন্দ্র করে সালেকের সঙ্গে ভবনের নিরাপত্তাকর্মীর কথা-কাটাকাটি হয়। পরে তিনি কয়েকজন ব্যক্তিকে সেখানে ডেকে আনেন বলে জানা গেছে। একপর্যায়ে নিরাপত্তাকর্মীর সঙ্গে মারামারির ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, পরবর্তীতে সালেক ওই ভবনের ছাদের দিকে দৌড়ে যান। তাঁর পেছনে তিন ব্যক্তি ছাদে প্রবেশ করেন। কিছুক্ষণ পর সালেক ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় সালেককে তাড়া করে ছাদে নিয়ে গিয়ে ফেলে দেওয়ার অভিযোগ ছড়িয়ে পড়ে। তাঁর পরিবারের পক্ষ থেকেও পরিকল্পিত হত্যার অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো তদন্তে নিশ্চিত হয়নি।

হাজারীবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

পুলিশের ভাষ্য, সিসিটিভি ফুটেজে তিন ব্যক্তিকে সালেকের পিছু নিয়ে ছাদে প্রবেশ করতে দেখা গেছে। আনুমানিক ৩০ সেকেন্ড পর তাঁদের ছাদ থেকে বের হতে দেখা যায়। তবে যে অংশ থেকে সালেক নিচে পড়ে যান, সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না।

পুলিশ জানিয়েছে, ক্যাবল ব্যবসা-সংক্রান্ত বিরোধ, ব্যক্তিগত শত্রুতা কিংবা অন্য কোনো কারণ—সব সম্ভাবনাই সামনে রেখে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন, সিসিটিভি ফুটেজ এবং পরিবারের লিখিত অভিযোগসহ অন্যান্য তথ্য যাচাই করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network