আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2026
  • সংবাদটি দেখেছেন: 50
ছবির ক্যাপশন : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান


​মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

​চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগে ঝটিকা অভিযান পরিচালিত হয়েছে। জেলা গঠিত ৮টি ডেডিকেটেড টিমের আওতায় নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার (১১ অক্টোবর ২০২৬) বিকেলে পৌরসভার ৭নং ওয়ার্ডের রাজারামপুর, হাজিপাড়া ও হালুয়াবান্ধা স্কুল সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

​অভিযানের সময় ৮নং টিমের সদস্যরা হাজিপাড়া ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে ফগার মেশিনের সাহায্যে মশার ওষুধ ছিটান এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থলসমূহ চিহ্নিত করে ধ্বংস করেন। পাশাপাশি ডেঙ্গু সম্পর্কে স্থানীয় অধিবাসীদের সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ এবং দিনব্যাপী মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়।

​অভিযানে নেতৃত্ব দেন টিম লিডার ও পৌর কর নির্ধারক মো. এনামুল হক, পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা। এছাড়া স্কাউট ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী সদস্য এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয়ভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

​অভিযান শেষে উপস্থিত কর্মকর্তারা জানান, "ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার কোনো বিকল্প নেই। এডিস মশার বংশবৃদ্ধি রোধ করতে পারলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশেই নিয়ন্ত্রণে আনা সম্ভব।" এ সময় তারা প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের আঙিনা পরিচ্ছন্ন রাখার উদাত্ত আহ্বান জানান।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network