আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 58
ছবির ক্যাপশন : চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা সভা অনুষ্ঠিত


​মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

​চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার নির্বাচনে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর কার্যকর অংশগ্রহণ এবং সমঅধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় জেলা ক্লাব মিলনায়তনে নারী অধিকার বিষয়ক সংগঠন ‘নারীপক্ষ’ এ সভার আয়োজন করে।

​“ভোট চাই নারীর জন্য, নারী হোক অগ্রগণ্য” এবং “নারী-পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন”—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দূর্বার নেটওয়ার্কের চার জেলার সভানেত্রী মোসাঃ আকসানা খাতুন।

​সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, নারীপক্ষের সদস্য ও জনজীবনে নারী নেতৃত্ব বিকাশ প্রকল্পের (Youth Leader) ফারিহা মায়মুনা চৈতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অধ্যাপক আমিনুল ইসলাম সেন্টু এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফজাল হোসেন পিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​আলোচনা সভায় বক্তারা বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা জনগণের দৈনন্দিন জীবন ও আঞ্চলিক কাঠামোগত উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ফলে ইউনিয়ন ও উপজেলা পরিষদসহ স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নারীদের কেবল সংরক্ষিত আসনেই নয়, বরং সাধারণ আসনেও প্রতিদ্বন্দ্বিতার সুযোগ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি।

​বক্তারা নারী নেতৃত্বের সামাজিক ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরে বলেন, সামাজিক ও পারিবারিক অসহযোগিতা, রাজনৈতিক সহিংসতা, অতিরিক্ত নির্বাচনী ব্যয়, নিরাপত্তাহীনতা এবং নারী নেতৃত্ব নিয়ে প্রচলিত নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অনেক যোগ্য নারী সাধারণ আসনে প্রার্থী হতে নিরুৎসাহিত হন। এসব বাধা দূর করতে পরিবার, সমাজ, রাজনৈতিক দল এবং স্থানীয় প্রশাসনকে সমন্বিত ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে।

​সভা থেকে স্থানীয় সরকার নির্বাচনে নারীদের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ ও প্রার্থী হওয়ার সিদ্ধান্তকে সামাজিক ও পারিবারিকভাবে সমর্থনের জোর দাবি জানানো হয়। পাশাপাশি নির্বাচনকেন্দ্রিক সহিংসতা ও ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবং নারীদের সুরক্ষায় স্থানীয় প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

​আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সরকার নির্বাচনে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদেরকে কার্যকর প্রতিনিধি হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

​উক্ত সভায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network