আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

বয়সসীমা অতিক্রম, ভাইভাও দেয়নি—তবু চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রী

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2026
  • সংবাদটি দেখেছেন: 121
ছবির ক্যাপশন : বয়সসীমা অতিক্রম, ভাইভাও দেয়নি—তবু চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রী

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে 'ফ্যামিলি কার্ড' শুমারির তথ্য সংগ্রহকারী পদে নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশগ্রহণ না করা সত্ত্বেও এক প্রার্থীর নাম সম্প্রতি প্রকাশিত নিয়োগের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে। বয়সসীমা অতিক্রম করায় ভাইভা বোর্ডে এসে পরীক্ষা না দিয়েই তাকে ফিরে যেতে হয়েছিল বলে খোদ ওই প্রার্থী নিশ্চিত করেছেন।

​চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া ওই প্রার্থীর নাম সোনিয়া খাতুন। অনুসন্ধানে জানা গেছে, সোনিয়া খাতুন আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম জেনেটের স্ত্রী।

​তথ্য সংগ্রহকারী পদে আবেদনের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা নির্ধারিত ছিল ৪০ বছর। তবে সোনিয়া খাতুনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী তার জন্ম ১৯৮৪ সালে, যা হিসাব অনুযায়ী বর্তমানে তার বয়স ৪২ বছর। ভাইভার দিন বয়স বেশি থাকার বিষয়টি দৃষ্টিগোচর হলে পরীক্ষা গ্রহণকারীরা তাকে ভাইভায় অংশ নিতে দেননি।

​ঘটনার সত্যতা স্বীকার করে সোনিয়া খাতুন বলেন, "আমার বয়স বেশি হওয়ায় ভাইভার দিন পরীক্ষা নেওয়া হয়নি। পরীক্ষক জানান, ৪০ বছরের বেশি বয়সীদের ভাইভা নেওয়া সম্ভব নয়। এজন্য আমি ফিরে আসি। কিন্তু পরে চূড়ান্ত ফলাফলে আমার নাম দেখতে পাই, যা আমার কাছেও আশ্চর্যজনক।"

​এ বিষয়ে লালপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত ছিলেন না এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন।

​অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবীর হোসেন পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, "বয়সসীমা অতিক্রম করা এবং ভাইভায় অংশ না নেওয়া সত্ত্বেও কীভাবে সোনিয়া খাতুনের নাম চূড়ান্ত তালিকায় এলো, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।"

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network