আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

উত্তরায় ফলের আড়তে চাঁদাবাজির সময় ৪ জন গ্রেপ্তার

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026
  • সংবাদটি দেখেছেন: 57
ছবির ক্যাপশন : উত্তরায় ফলের আড়তে চাঁদাবাজির সময় ৪ জন গ্রেপ্তার


​নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর ফলের আড়ত এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) সিপিসি-২ এর একটি আভিযানিক দল।

​বুধবার (৮ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে আব্দুল্লাহপুর ফলের আড়তের সামনে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঢাকার দোহারের নারিশা এলাকার মো. আল আমিন (২০), পটুয়াখালীর মির্জাগঞ্জের মো. খোকন (৫৩), ময়মনসিংহের নান্দাইলের মো. শাহিন মিয়া (৩২) এবং জামালপুরের দেওয়ানগঞ্জের রবিউল ইসলাম ওরফে রবিন (২০)।

​র‌্যাব-১ সূত্রে জানা যায়, আব্দুল্লাহপুর ফলের আড়তে প্রতিদিন বিপুল অঙ্কের ফল কেনাবেচা হয়। ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের অভিযোগ ছিল, সেখানে নিয়মিত চাঁদা দাবি ও আদায় করা হতো। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানকালে চাঁদাবাজিতে লিপ্ত থাকা অবস্থায় অভিযুক্ত চারজনকে হাতেনাতে আটক করা হয়।

​র‌্যাব জানায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network