আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

রাবিতে অস্ত্রহাতে ছাত্রদলের মিছিল, ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026
  • সংবাদটি দেখেছেন: 56
ছবির ক্যাপশন : রাবিতে অস্ত্রহাতে ছাত্রদলের মিছিল, ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা


​রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দেশীয় অস্ত্রসহ মিছিলে অংশ নেওয়ার দৃশ্য মুঠোফোনে ধারণ করতে গিয়ে ছাত্রদল নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন কর্তব্যরত সাংবাদিকরা।

​রোববার (৪ অক্টোবর) রাত আনুমানিক সাড় আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে এই অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

​প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের সূত্রে জানা যায়, রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকা থেকে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ জিয়াউর রহমান হলের সামনে পৌঁছায়। এ সময় মিছিলে অংশ নেওয়া বেশ কয়েকজন নেতাকর্মীর হাতে প্রকাশ্যেই রামদাসহ বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র দেখা যায়।

​মিছিলে রামদাসহ অস্ত্র বহনের এ দৃশ্য উপস্থিত কয়েকজন সাংবাদিক তাদের মুঠোফোনে ভিডিও করতে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের বাধা দেন এবং তাদের ওপর হামলা চালান।

​এ ঘটনায় ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। সাধারণ শিক্ষার্থীরাও প্রকাশ্য দিবালোকে বা রাতে অস্ত্র নিয়ে মিছিল ও সংবাদ সংগ্রহে আসা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network