আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফের চালু হচ্ছে ডিভি লটারি: বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি? পাওনা টাকা নিয়ে তর্কের জেরে যুবদল নেতা সোহেল পুনরায় বহিষ্কার পূজামণ্ডপে ইউনিফর্ম পরে গান গেয়ে প্রত্যাহার এএসআই উদয়ন ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান প্রকল্পে পৌঁছাল প্রোটোকল ভঙ্গের আলোচনা: রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রত্যাহার ও স্ট্যান্ড রিলিজ কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবে আগামীকাল বৃষ্টি হবে কি না প্রধানমন্ত্রী স্বৈরাচারের অর্থায়ন ও চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার পারদ চড়া: হরমুজ প্রণালির সাবমেরিন ক্যাবলে হামলার হুমকি ইরানের রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা চেষ্টা ব্যর্থ, শহরজুড়ে জরুরি সতর্কতা জারি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬: অস্ত্র, মাদক ও ভিকটিম উদ্ধার আড়াই কোটি টাকায় ঢাকেশ্বরী মন্দিরের নতুন ফটক ও প্রাচীর নির্মাণকাজের উন্মোচন হুথি সংঘাত ও অর্থনৈতিক সংকট: রাজত্বের সবচেয়ে কঠিন সময়ে সৌদি যুবরাজ সালমান বাঁশখালীতে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টা ব্যর্থ করল প্রশাসন রাজধানীর ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, ৮৪ জন আটক কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগ, প্রতিকার চেয়ে খাঁচাবন্দী মৃতদেহ নিয়ে থানায় মালিক

পাওনা টাকা নিয়ে তর্কের জেরে যুবদল নেতা সোহেল পুনরায় বহিষ্কার

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026
  • সংবাদটি দেখেছেন: 20
ছবির ক্যাপশন :


​বিশেষ প্রতিনিধি | প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬

​পাওনা টাকা চাও কেন্দ্র করে এক নারীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কেন্দ্রীয় যুবদল নেতা মোজাম্মেল হক সোহেলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগেও ভিন্ন এক অভিযোগে দল থেকে বহিষ্কার হয়েছিলেন তিনি।

​সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, সোহেল এক নারীর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। বিষয়টি ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় এনে কেন্দ্রীয় যুবদল থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

​তবে এ বিষয়ে বহিষ্কৃত নেতা মোজাম্মেল হক সোহেল মারধরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে একে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন। গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন,

​“প্রতিবেশী ওই ভাবিকে সাত বছর আগে মেয়ের বিয়ের জন্য এক লাখ টাকা ধার দিয়েছিলাম। দীর্ঘদিনেও টাকা ফেরত না দেওয়ায় তার সঙ্গে কিছু তর্কবিতর্ক হয়েছিল। এটি খুবই স্বাভাবিক একটি ঘটনা।”


​ঘটনাটিকে ভিত্তিহীন দাবি করে তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে প্রতিপক্ষের লোকজন ষড়যন্ত্র করছে। তারা ওই নারীকে প্ররোচিত ও ভুল বুঝিয়ে সংসদ সদস্যের কাছে পাঠিয়েছে এবং সম্পূর্ণ মিথ্যা তথ্য উপস্থাপন করিয়েছে। পুরো ঘটনাটি বানোয়াট এবং আমি গভীর রাজনৈতিক চক্রান্তের শিকার।”

​উল্লেখ্য, এর আগে গত ৪ জুলাই নিজ মা-বাবাকে মারধরের অভিযোগে মোজাম্মেল হক সোহেলকে প্রথমবার দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে ৩০ জুলাই তার আবেদনের পরিপ্রেক্ষিতে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয় যুবদল। পুনর্বাহালের আড়াই মাসের মাথায় আবারও একই ধরনের বিতর্কে জড়িয়ে দল থেকে বহিষ্কৃত হলেন তিনি।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network