আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবে আগামীকাল বৃষ্টি হবে কি না প্রধানমন্ত্রী স্বৈরাচারের অর্থায়ন ও চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার পারদ চড়া: হরমুজ প্রণালির সাবমেরিন ক্যাবলে হামলার হুমকি ইরানের রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা চেষ্টা ব্যর্থ, শহরজুড়ে জরুরি সতর্কতা জারি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬: অস্ত্র, মাদক ও ভিকটিম উদ্ধার আড়াই কোটি টাকায় ঢাকেশ্বরী মন্দিরের নতুন ফটক ও প্রাচীর নির্মাণকাজের উন্মোচন হুথি সংঘাত ও অর্থনৈতিক সংকট: রাজত্বের সবচেয়ে কঠিন সময়ে সৌদি যুবরাজ সালমান বাঁশখালীতে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টা ব্যর্থ করল প্রশাসন রাজধানীর ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, ৮৪ জন আটক কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগ, প্রতিকার চেয়ে খাঁচাবন্দী মৃতদেহ নিয়ে থানায় মালিক ইয়াবা কারবারিদের ধরে টাকা নিয়ে ছেড়ে দিত পুলিশ, থানার ‘ক্যাশিয়ার’ নিয়েও প্রশ্ন পদ পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেয় বিএনপি নেতা চাটখিলে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল: সাধারণ গ্রাহকের ঘাড়ে ১ লাখ ১০ হাজার টাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪: চালকের আসনে ছিলেন সুপারভাইজার, বাসে ছিলেন শতাধিক যাত্রী দুপুরে প্রধানমন্ত্রী রাজশাহী সফর, বেলা ৩টায় জনসভা

স্বৈরাচারের অর্থায়ন ও চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026
  • সংবাদটি দেখেছেন: 11
ছবির ক্যাপশন :


​নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১৮:৪১

​রাজশাহী: দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার সীমান্ত পেরিয়ে অর্থ সরবরাহ করছে এবং দেশের ভেতরে আরেকটি পক্ষ মিলে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

​মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠের এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​গোয়েন্দা তথ্যের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের কয়েকটি স্থানে কল-কারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে এই চক্রের হাত রয়েছে। পালিয়ে যাওয়া স্বৈরাচারের অর্থায়নে এবং বিভ্রান্তি ছড়ানো একটি নির্দিষ্ট মহলের যোগসাজশে এই অস্থিরতা তৈরির চক্রান্ত চলছে। তিনি বলেন, "একজন পয়সা দিচ্ছে সীমান্তের ওপার থেকে, আরেকজন এখানে বসে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে।"

​জনগণের প্রতি আস্থার কথা ব্যক্ত করে সরকারপ্রধান বলেন, নির্বাচনের আগে বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি ও 'টিকিট' বিক্রির চেষ্টা করা হলেও জনগণ তা প্রত্যাখান করেছে। ফ্যামিলি কার্ড, খাল খনন ও কৃষি কার্ড চালুর বিষয়ে জনগণের সমর্থন কামনা করে তিনি বলেন, ভ্রান্ত রাজনৈতিক দলগুলো একাত্তর থেকে শুরু করে আজ পর্যন্ত সুযোগ পেলেই জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে আসছে।

​জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের ত্যাগের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী জানান, শহীদদের স্মরণে রাজধানীতে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে এবং শহীদ পরিবারগুলোর কর্মসংস্থান ও আহত যোদ্ধাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তবে স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে চব্বিশকে ধারণ করার কথা বললেও কোনো কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত না থাকায় তিনি হতাশা প্রকাশ করেন এবং বলেন, তারা একাত্তরের মতো চব্বিশের আন্দোলনেও জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network