আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 20
ছবির ক্যাপশন :


​শাফায়েত হোসেন, নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজি, দখলবাজি ও অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল। সংগঠনের নাম ভাঙিয়ে বা কারাবন্দী কেন্দ্রীয় নেতা আলী কাওসার পিন্টুর নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

​শনিবার (১৭ অক্টোবর) মোহাম্মদপুরের সোনারটেক বস্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় শ্রমিক দলের মাঠপর্যায়ের নেতাকর্মীরা মাইকিং করে সর্বসাধারণকে সচেতন করার এমন উদ্যোগ নেন।

​মাইকিং ও প্রচারণায় শ্রমিক দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, দলের নাম ভাঙিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি অবৈধ দখলবাজি কিংবা চাঁদাবাজিতে লিপ্ত হয়, তবে তার কোনো দায়ভার সংগঠন নেবে না। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

​ঘটনাস্থলে উপস্থিত শ্রমিক দলের নেতারা বলেন, "আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের সুনির্দিষ্ট বার্তা পৌঁছাতে চাই। দলের নাম ব্যবহার করে যারা অপকর্ম করছে, তদন্ত সাপেক্ষে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। অপরাধী যে-ই হোক, তার সঙ্গে শ্রমিক দলের প্রকৃত নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই।"

​তারা আরও জানান, কারাগারে থাকা নেতা আলী কাওসার পিন্টুর সঙ্গে সাক্ষাতের পর তাঁর নির্দেশনাক্রমেই এ সতর্কবার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। তার নাম ব্যবহার করে সুবিধা আদায়কারীদের বিষয়ে স্থানীয় প্রশাসনকে নজর রাখার আহ্বান জানানো হয়।

​এদিকে শ্রমিক দলের এমন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন মোহাম্মদপুরের স্থানীয় বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা মনে করছেন, এ ধরনের জনসচেতনতামূলক মাইকিংয়ের ফলে অপরাধীদের তৎপরতা কমবে। স্থানীয় এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, "রাজনৈতিক পরিচয়ের আড়ালে থাকা চাঁদাবাজদের দমন করা গেলে সাধারণ ব্যবসায়ী, প্লট মালিক ও বাড়িওয়ালারা শান্তিতে ব্যবসা ও বসবাস করতে পারবেন।"

​মোহাম্মদপুরের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাজনৈতিক পরিচয়ের উর্ধ্বে উঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়মিত অভিযান ও নিরপেক্ষ তদন্ত চালানোর জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network