আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

২৬ সেপ্টেম্বর থেকে ৩৪ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার বিশেষ ক্যাম্পেইন

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026
  • সংবাদটি দেখেছেন: 62
ছবির ক্যাপশন : ২৬ সেপ্টেম্বর থেকে ৩৪ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার বিশেষ ক্যাম্পেইন


​নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে ৬ থেকে ৫৯ মাস বয়সি ৩৪ লাখ শিশুকে হামের টিকা দিতে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলবে।

​রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। ইউনিসেফ, গ্যাভি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহযোগিতায় এই ক্যাম্পেইন পরিচালিত হবে।

​সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, গত এপ্রিল ও মে মাসে পরিচালিত টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শিশু কাভার করা হলেও ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনের মাধ্যমে দেখা যায় প্রায় ৪৩ লাখ শিশু বাদ পড়েছিল। পরবর্তীতে ‘মপ আপ’ ক্যাম্পেইনের মাধ্যমে ১৯ লাখ শিশুকে টিকা দেওয়া হয়। অবশিষ্ট ২৪ লাখ এবং গত তিন মাসে নতুন করে ৬ মাস বয়স পূর্ণ হওয়া আরও ১০ লাখ শিশুকে মিলিয়ে মোট ৩৪ লাখ শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে।

​টিকার প্রাপ্যতা নিশ্চিত করে মন্ত্রী বলেন, “ইউনিসেফের কাছ থেকে নতুন করে ৪৩ লাখ ডোজ হামের টিকা এসেছে এবং আগের মজুত ছিল ১৫ লাখ ডোজ। অপচয় বাদ দিলেও আমাদের কাছে প্রায় ৫২ লাখ ডোজ টিকা প্রস্তুত রয়েছে। ফলে কাঙ্ক্ষিত ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার পরও অতিরিক্ত টিকা সংরক্ষিত থাকবে।”

​তিনি আরও উল্লেখ করেন, ২৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হতে যাওয়া এই টিকাদান কর্মসূচিতে টিকাদান কেন্দ্রের পাশাপাশি গ্রামীণ পর্যায়ে মাঠকর্মীদের সক্রিয়ভাবে কাজে লাগানো হবে, যাতে কোনো শিশু টিকা পাওয়া থেকে বঞ্চিত না হয়। এছাড়া ক্যাম্পেইন শেষেও নতুন করে ছয় মাস বয়স পূর্ণ করা শিশুদের জন্য 'মপ আপ' কার্যক্রম অব্যাহত থাকবে।

​হাসপাতালে চিকিৎসাধীন হামে আক্রান্ত শিশুদের ৯৯ শতাংশই অনাক্সিনেটেড (টিকা না পাওয়া) উল্লেখ করে মন্ত্রী বলেন, সাধারণত ৯ মাসের আগে হামের টিকা দেওয়া হয় না। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির (নাইট্যাক) সিদ্ধান্ত অনুযায়ী ৬ মাস বয়স থেকেই টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য ঝুঁকি থাকায় ৬ মাসের কম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী ৫ বছরের বেশি বয়সিদের এই মুহূর্তে এ কর্মসূচির আওতায় আনা সম্ভব হচ্ছে না।

​হাম পরবর্তী জটিলতা ও চিকিৎসা ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, হামের পর নিউমোনিয়া ও অপুষ্টির কারণে রোগীদের ঝুঁকি বাড়ে। জটিল রোগীদের চিকিৎসায় সিপ্যাপসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ঢাকার হাসপাতালে বাড়তি ভিড় না করে উপজেলা ও জেলা পর্যায়ে প্রাথমিক চিকিৎসা নেওয়ার আহ্বান জানান তিনি। পরিস্থিতি মোকাবেলায় মোবাইল হাসপাতাল ও সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

​একই সংবাদ সম্মেলনে ডেঙ্গু প্রতিরোধে সরকারের কার্যক্রম তুলে ধরে মন্ত্রী জানান, প্রতি শুক্রবার জেলা সদর, সিটি করপোরেশন ও পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান এবং ওষুধ ছিটানো হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রীর আহ্বানে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার দেশব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network