আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক দিল ইন্ডিয়া জোটের

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2026
  • সংবাদটি দেখেছেন: 52
ছবির ক্যাপশন : ‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক দিল ইন্ডিয়া জোটের

নয়াদিল্লি:

সংবিধান ও জনগণের ভোটাধিকার সুরক্ষার লড়াইয়ে আগামী সোমবার রাজধানী দিল্লিতে বড়ো ধরনের বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোর মোর্চা ‘ইন্ডিয়া জোট’। এই ইস্যুতে এরই মধ্যে দেশটির রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন জোটের শীর্ষ নেতারা। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী সোমবার প্রধান বিচারপতির সঙ্গেও তাদের সাক্ষাতের কথা রয়েছে।

​শনিবার এক সংবাদ সম্মেলনে কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সুরক্ষা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচন কমিশনকে আড়াল করার এই অপপ্রচেষ্টাই বর্তমান সরকারের পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন তিনি।

​কে সি বেণুগোপাল আরও দাবি করেন, প্রধানমন্ত্রী মোদির বর্তমান আচরণ দেখে মনে হচ্ছে তিনি পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন এবং বিরোধীদের এই আন্দোলনকে তিনি ভয় পাচ্ছেন। বিরোধী দলগুলোর কর্মসূচি ঠেকাতে দিল্লিতে সরকার কার্যত লকডাউন জারি করেছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া কেরালার ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে দলের কঠোর নজরদারির কথা উল্লেখ করার পাশাপাশি নির্বাচন কমিশনের প্যাডে বিজেপির ‘পদ্ম’ প্রতীক ভেসে ওঠার মতো সাম্প্রতিক বিতর্কিত ঘটনাগুলোর প্রতিও সকলের দৃষ্টি আকর্ষণ করেন এই বিরোধী নেতা।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network