আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 101
ছবির ক্যাপশন : ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | বাস্তব কন্ঠ

প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপে উদ্বোধনী ম্যাচ দিয়েই নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ২৫ সেপ্টেম্বর জাকার্তায় অনুষ্ঠিত ম্যাচে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ মালয়েশিয়া

 ঘোষিত চূড়ান্ত সূচি অনুযায়ী, প্রিমিয়ার ডিভিশনের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া। গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গেলোরা বাং কামো স্টেডিয়ামে।

সূচি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মুখোমুখি হবে দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে জামাল ভূঁইয়ার দল।

বাংলাদেশের প্রথম দুটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। তবে ইন্দোনেশিয়ার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

প্রিমিয়ার ডিভিশনে অংশ নিচ্ছে মোট আটটি দল। চারটি করে দল নিয়ে গঠিত হয়েছে দুটি গ্রুপ। ‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।

গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল ৫ অক্টোবর শিরোপার জন্য সরাসরি ফাইনালে মুখোমুখি হবে। একই দিনে দুই গ্রুপের রানার্সআপ দল খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।

এদিকে ফিফা আসিয়ান কাপের চ্যালেঞ্জ ডিভিশনেও থাকছে ছয়টি দল। হংকং, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, ব্রুনেই ও পূর্ব তিমুরকে নিয়ে অনুষ্ঠিত হবে এই বিভাগ। চ্যালেঞ্জ ডিভিশনের ম্যাচগুলো আয়োজন করবে হংকং।

নতুন এই প্রতিযোগিতায় বাংলাদেশের শুরুটাই হচ্ছে শক্তিশালী প্রতিপক্ষ মালয়েশিয়ার বিপক্ষে। ফলে উদ্বোধনী ম্যাচেই জামাল ভূঁইয়াদের সামনে থাকছে কঠিন পরীক্ষা।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network