আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

মোহাম্মদপুরে পাঁচতলা থেকে পড়ে বিদ্যুৎ মিস্ত্রি সোহাগের মৃত্যু, নবদা হাউজিংয়ে শোক

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026
  • সংবাদটি দেখেছেন: 52
ছবির ক্যাপশন : মোহাম্মদপুরে পাঁচতলা থেকে পড়ে বিদ্যুৎ মিস্ত্রি সোহাগের মৃত্যু, নবদা হাউজিংয়ে শোক


রিপোর্টার: শাফায়েত হোসেন

রাজধানীর মোহাম্মদপুরের নবদা হাউজিং এলাকায় একটি ভবনে বিদ্যুতের কাজ করতে গিয়ে নিচে পড়ে সোহাগ নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নবদা হাউজিং এলাকার একটি পাঁচতলা ভবনে বিদ্যুতের কাজ করছিলেন সোহাগ। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

সোহাগের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে নবদা হাউজিংয়ে শোকের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়দের অনেকেই তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। দীর্ঘদিন ধরে এলাকায় বিদ্যুতের কাজ করায় সোহাগ স্থানীয় বাসিন্দাদের কাছে পরিচিত ছিলেন।

স্থানীয়রা জানান, সোহাগ নবদা হাউজিং এলাকার পরিচিত কাউন্টার সোহেলের ভায়রা ভাই। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোক নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা যায়, সোহাগ দুই সন্তানের বাবা ছিলেন। অল্প বয়সী দুই সন্তানকে রেখে তার এভাবে চলে যাওয়া পরিবারকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।

কাউন্টার সোহেল বলেন, সোহাগ দীর্ঘদিন ধরে এলাকায় বিদ্যুতের কাজ করতেন। মানুষের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। তার সঙ্গে কারও কোনো আর্থিক পাওনা বা লেনদেন থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তা সমাধানের অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, সোহাগ ছিলেন হাসিখুশি ও ভালো মনের মানুষ। তার কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সবাই যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন। একই সঙ্গে তার দুই সন্তান ও পরিবারের জন্য সবার কাছে দোয়া চান তিনি।

স্থানীয়রা জানান, সোহাগের গ্রামের বাড়ি কুমিল্লায়। কাজের সুবাদে দীর্ঘদিন ধরে নবদা হাউজিং এলাকায় বসবাস ও কাজ করায় তিনি এলাকাবাসীর কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন।

হঠাৎ এই দুর্ঘটনায় তার মৃত্যুতে শোকাহত স্বজন ও এলাকাবাসী। দুই সন্তানকে রেখে সোহাগের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারটির ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

সোহাগের পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network