আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টা ব্যর্থ করল প্রশাসন রাজধানীর ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, ৮৪ জন আটক কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগ, প্রতিকার চেয়ে খাঁচাবন্দী মৃতদেহ নিয়ে থানায় মালিক ইয়াবা কারবারিদের ধরে টাকা নিয়ে ছেড়ে দিত পুলিশ, থানার ‘ক্যাশিয়ার’ নিয়েও প্রশ্ন পদ পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেয় বিএনপি নেতা চাটখিলে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল: সাধারণ গ্রাহকের ঘাড়ে ১ লাখ ১০ হাজার টাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪: চালকের আসনে ছিলেন সুপারভাইজার, বাসে ছিলেন শতাধিক যাত্রী দুপুরে প্রধানমন্ত্রী রাজশাহী সফর, বেলা ৩টায় জনসভা ১ লাখ ৩৫ হাজার আসন: বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়াম তৈরি করছে ভিয়েতনাম হাসপাতালের ১৫টি ফ্যান চুরি: বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড অপরাধী যতই ক্ষমতাশালী হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না: আইজিপি ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালাকে গ্রেপ্তার কখনো মুচি, কখনো ফেরিওয়ালা —ছদ্মবেশে অপরাধের খবর সংগ্রহ করত সাংবাদিক আলিফ প্রবাসীদের সুবিধার্থে বিমানবন্দরে ১৫০ নতুন ট্রলি যুক্ত, বাকিগুলো যাবে চট্টগ্রাম ও সিলেটে সরকারি চাকরিজীবীরা এই মাসেই বাড়তি বেতন পাবেন, আগের হারে ভাতা দেওয়া হবে

ইয়াবা কারবারিদের ধরে টাকা নিয়ে ছেড়ে দিত পুলিশ, থানার ‘ক্যাশিয়ার’ নিয়েও প্রশ্ন

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026
  • সংবাদটি দেখেছেন: 17
ছবির ক্যাপশন :

বিশেষ প্রতিনিধি | সীতাকুণ্ড

​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশের ভূমিকা ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় প্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধারা। মাদক কারবারিদের অর্থ নিয়ে ছেড়ে দেওয়া, থানায় কথিত ‘ক্যাশিয়ার’ রাখা এবং জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্ত এক কৃষকের বিরুদ্ধে মামলা দেওয়ার মতো ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়। তবে সীতাকুণ্ড থানা-পুলিশের পক্ষ থেকে এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করা হয়েছে।

​সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা মোহরাম আলী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর অভিযোগ করেন, আটক মাদক কারবারিদের অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া হয় এবং এ প্রক্রিয়ায় থানার কথিত 'ক্যাশিয়ার' যুক্ত রয়েছে।

​অভিযোগের জবাবে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু হেনা মোস্তফা কামাল বলেন, থানায় তথাকথিত কোনো ‘ক্যাশিয়ার’ নেই এবং মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর ও নিরপেক্ষ অবস্থানে রয়েছে।

​সভায় সারবোঝাই ট্রাকের কাগজপত্র পরীক্ষা করতে গিয়ে কৃষি পুরস্কারপ্রাপ্ত কৃষক মো. আইয়ুব আলীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলার বিষয়েও অসন্তোষ প্রকাশ করা হয়। অন্যদিকে পুলিশ জানায়, নিলামে কেনা সার স্থানান্তরের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও চলাচলে বাধা দেওয়ায় তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

​এছাড়া সভায় সীতাকুণ্ড মডেল থানা, বার আউলিয়া হাইওয়ে থানা ও কোস্ট গার্ডের প্রধানদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। উপকূলীয় এলাকায় অবৈধ বালু উত্তোলন, ডাকাতি ও চুরির বৃদ্ধি নিয়েও সভায় উদ্বেগ প্রকাশ পান উপস্থিত ব্যক্তিরা। ইউএনও মো. ফখরুল ইসলাম জানান, কর্তাব্যক্তিদের ধারাবাহিক অনুপস্থিতির বিষয়ে লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network