অনলাইন ডেস্ক
দীর্ঘ বিরতির পর আবারও চালু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা (ডিভি) লটারি। ট্রাম্প প্রশাসনের ডিভি লটারি বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত কর্মসূচিটি পুনরায় চালুর পক্ষে রায় দিয়েছেন। মার্কিন সাময়িকী ‘ফোর্বস’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আদালতের নির্দেশনায় বলা হয়েছে—
বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?
এবারের ডিভি লটারিতে বাংলাদেশ অংশ নেওয়ার সুযোগ পাবে কি না, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আগামী ২৯ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশের পরই এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে বাংলাদেশিরা ডিভি লটারিতে অংশ নেওয়ার সুযোগ হারাচ্ছেন। ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে বাংলাদেশ থেকে ৫০ হাজারের বেশি অভিবাসী যুক্তরাষ্ট্রে যাওয়ায় দেশটি এ কর্মসূচির জন্য অযোগ্য হয়ে পড়ে। মূলত যেসকল দেশ থেকে যুক্তরাষ্ট্রে তুলনামূলক কম অভিবাসী যান, তাদের সুযোগ বাড়াতেই এই ডিভি কর্মসূচি চালু করা হয়েছিল।
আবেদনের আগে সতর্ক থাকার পরামর্শ
আদালতের রায়ে আবেদনকারীদের যোগ্যতার শর্ত, সঠিক ওয়েবসাইট এবং আবেদনপদ্ধতির জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
পাশাপাশি, লটারিতে নিশ্চিত বিজয়ী করার বা অর্থের বিনিময়ে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানো প্রতারকদের থেকে দূরে থাকার জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। মনে রাখতে হবে, ডিভি লটারির আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে এবং এটি কেবল যুক্তরাষ্ট্র সরকারের নির্ধারিত অফিসিয়াল পোর্টালের মাধ্যমেই করতে হয়। আবেদন করার আগে অবশ্যই সরকারি নির্দেশনা ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।
প্রিন্ট করুন ফটো কার্ড