আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রী, জানাল বিটিভি এআই নারীর প্রেমে পড়ে সর্বস্বান্ত: ১,৯০০ কিলোমিটার পাড়ি দিয়ে জানলেন প্রেমিকা ভুয়া! মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমান খাগড়াছড়িতে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি চাঁপাইনবাবগঞ্জে এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল ছিনতাইয়ে শিক্ষক নিহতের ঘটনা: আসামি রাকিবের জামিন মঞ্জুর ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ থেকে এক ভুয়া চিকিৎসক আটক হাসপাতালের অপরিচ্ছন্ন টয়লেট পরিষ্কার করল এমপি খোকন মোহাম্মদপুরে সন্ত্রাসী জাহিদের জিম্মিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা: চাঁদাবাজি, হামলা ও মিথ্যা মামলার অভিযোগ ঘরে বসেই মিলবে ট্রেড লাইসেন্স, বড় পরিবর্তন পরিকল্পনা সাজেকে উল্টে গেল চাঁদের গাড়ি, দুই আশঙ্কাজনকসহ আহত ৭ পর্যটক টেসলাকে পেছনে ফেলে আকাশে গাড়ি উড্ডয়ন আলেফের, দাবি ‘আমরাই প্রথম’ বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান দুবাইয়ে গ্রেফতার: দুদককে ইন্টারপোলের তথ্য নিশ্চিত ডেমরায় গ্যারেজে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন, হতাহত নেই আবরার ফাহাদ হত্যা মামলা: আপিল বিভাগে শুনানি ২৪ নভেম্বর

মিরসরাইয়ে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, সটকে পড়লো কারবারিরা

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 53
ছবির ক্যাপশন : মিরসরাইয়ে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, সটকে পড়লো কারবারিরা


​মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি ও মাদক রেখে কৌশলে পালিয়ে গেছে মাদক কারবারিরা। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার রূপনগর পেট্রোল পাম্পের সামনে থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।

​বুধবার (৭ অক্টোবর) বিকেলে বিষটি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।

​পুলিশ সূত্রে জানা গেছে, ফেনী থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-খ-১২-৫৫০১) মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে—এমন গোপন খবরের ভিত্তিতে মহাসড়কে অবস্থান নেয় জোরারগঞ্জ থানা পুলিশ। পুলিশ গাড়িটি থামানোর সংকেত দিলে চালক না থেমে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পুলিশ পেছনে ধাওয়া করলে রূপনগর পেট্রোল পাম্পের সামনে প্রাইভেটকারটি ফেলে রেখেই দ্রুত সটকে পড়ে মাদক কারবারিরা। পরে তল্লাশি চালিয়ে গাড়িটি থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, মাদকের বিরুদ্ধে জোরারগঞ্জ থানা পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে এবং পালিয়ে যাওয়া কারবারিদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network