আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

বিলম্বের পর নিরাপদে ঢাকায় অবতরণ করে বিমানের ফ্লাইট

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026
  • সংবাদটি দেখেছেন: 76
ছবির ক্যাপশন : বিলম্বের পর নিরাপদে ঢাকায় অবতরণ করে বিমানের ফ্লাইট

ঢাকা: কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা ১০ মিনিটে 'বিজি-৪৩৬' নম্বরের উড়োজাহাজটি নিরাপদে বিমানবন্দরে নেমে আসে। এতে কোনো যাত্রী বা ক্রু সদস্য আহত হননি।

​বিমানবন্দর ও এটিসি সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির (রেজিস্ট্রেশন নম্বর: এস২-একেই) পাইলট ঢাকা টাওয়ারে জরুরি বার্তা পাঠান। এরপর জরুরি অবতরণের নিয়ম অনুযায়ী ওজন কমাতে উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় কয়েকবার চক্কর দেয়।

​জরুরি অবতরণ ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সসহ উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়। নিরাপত্তার স্বার্থে বেলা ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ ছিল।

​ঘটনার বিষয়ে এক বিবৃতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, কারিগরি ও অনিবার্য কারণে ফ্লাইটে কিছুটা বিলম্ব হয়েছিল। সব যাত্রী ও ক্রু নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন। সময়সূচি ব্যাহত হওয়ায় যাত্রীদের অসুবিধার জন্য বিমান কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network