আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

মহাসড়কে তল্লাশি করার সময় ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026
  • সংবাদটি দেখেছেন: 47
ছবির ক্যাপশন : মহাসড়কে তল্লাশি করার সময় ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত

স্টাফ রিপোর্টার, ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭-এর ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলমগীর (৪৬) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অভিযুক্ত ট্রাকচালক মো. সজিব। শনিবার গভীর রাতে ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চেকপোস্টে একটি কাভার্ডভ্যানকে থামিয়ে তল্লাশি চালানোর সময় পিছন থেকে আসা একটি ট্রাক সিগন্যাল অমান্য করে কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। পরবর্তীতে চালক পলায়নের চেষ্টা করলে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন সেখানে দায়িত্বরত ডিএডি আলমগীর। উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত আলমগীর সেনাবাহিনী থেকে প্রেষণে এসআরবি-৭-এ কর্মরত ছিলেন; তাঁর বাড়ি নেত্রকোণার কেন্দুয়ায়। মহিপাল হাইওয়ে থানার ওসি জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network