Logo
প্রিন্টের তারিখ: 20 October 2026 | প্রকাশের তারিখ: Oct 20, 2026

সংবাদ শিরোনাম : পদ পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেয় বিএনপি নেতা

পদ পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেয় বিএনপি নেতা

কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে দলীয় পদ দেওয়ার কথা বলে এক লাখ টাকা এবং তিনটি খাসি নেওয়ার অভিযোগ উঠেছে। ইউনিয়ন বিএনপির সদস্য মো. মোসলেম মোল্লা এ বিষয়ে গত সোমবার (১৯ অক্টোবর) কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়কের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

​সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়। অভিযোগে মোসলেম মোল্লা জানান, ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে অর্থ ও খাসি নেওয়া হয়েছে এবং এর উপযুক্ত প্রমাণ তার কাছে রয়েছে। তিনি ঘটনাটির নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

​কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম লিখিত অভিযোগ ও ভিডিও পাওয়ার কথা নিশ্চিত করলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন।

​উল্লেখ্য, এর আগে গত ১১ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগে রমিজ উদ্দিন লন্ডনীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছিল জেলা বিএনপি।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF