আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

কালিহাতীতে ‘জাতীয়তাবাদী শক্তির মিলন মেলা’ অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026
  • সংবাদটি দেখেছেন: 116
ছবির ক্যাপশন : অনুষ্ঠানের ছবি


শরিফুল ইসলাম 
(টাঙ্গাইল) প্রতিনিধি:
“একসঙ্গে এগিয়ে চলি, সম্প্রীতির সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ‘জাতীয়তাবাদী শক্তির মিলন মেলা’ অনুষ্ঠিত হয়েছে।

কালিহাতী পৌরসভার ছাত্র ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ মিলন মেলায় উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

মিলন মেলায় সভাপতিত্ব করেন মো. রফিকুল ইসলাম রফিক, সম্মানিত সদস্য ও কালিহাতী উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন।

আয়োজকরা জানান, পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি ছাত্র ও যুব সমাজকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যেই এ মিলন মেলার আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।

মিলন মেলায় উপস্থিত ছিলেন কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কৃষিবিদ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এস এম খালিদ, উপজেলা বিএনপি মহিলা দলের সাবেক সভানেত্রী রহিমা খাতুন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী, কালিহাতী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মোহাম্মদ আলী, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা, কালিহাতী মাইক্রোবাস সমিতির সভাপতি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা জাসাসের সহ-দপ্তর সম্পাদক মো. মোশারফ হোসেন (আবির), টাঙ্গাইল জেলা জেটবের যুগ্ম আহ্বায়ক শহিদুল খোকন পৌর সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম (শরিফ) সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা।

অনুষ্ঠানে বক্তারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতাকর্মীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ছাত্র ও যুব সমাজকে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network