আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না যাওয়ার সিদ্ধান্ত নিজের ছিল: আসিফ নজরুল

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2026
  • সংবাদটি দেখেছেন: 87
ছবির ক্যাপশন : টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না যাওয়ার সিদ্ধান্ত নিজের ছিল: আসিফ নজরুল


নিজস্ব প্রতিবেদক, বাস্তব কন্ঠ

ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ না নেওয়ার সিদ্ধান্তটি তৎকালীন ক্রীড়া উপদেষ্টা হিসেবে মূলত নিজের সিদ্ধান্ত ছিল বলে জানিয়েছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। একই সঙ্গে দীর্ঘ সময় পর ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন প্রকাশের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আসিফ নজরুলের ভাষ্য অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে এবং উগ্র হিন্দুত্ববাদীদের চাপের প্রেক্ষাপটে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। এর পাশাপাশি বাংলাদেশের প্রতি অবমাননার প্রতিবাদ হিসেবেও ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে অনীহা তৈরি হয়েছিল বলে দাবি করেন তিনি।

নিরাপত্তা নিয়ে বাংলাদেশের আশঙ্কাকে অমূলক দাবি করে সাবেক এই ক্রীড়া উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি প্রাথমিক প্রতিবেদনে ভারতে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কয়েকটি বিষয় চিহ্নিত করা হয়েছিল।

তিনি জানান, বিশ্বকাপে মুস্তাফিজুর রহমানের উপস্থিতি, বাংলাদেশি দর্শকদের অবাধ চলাচল এবং বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য পরিস্থিতি—এসব বিষয় নিরাপত্তা মূল্যায়নে বিবেচনায় নেওয়া হয়েছিল।

বিশ্বকাপের ম্যাচ বিকল্প কোনো ভেন্যুতে আয়োজনের জন্য বাংলাদেশ চেষ্টা করেছিল বলেও জানান আসিফ নজরুল। তার দাবি, এ উদ্যোগে কয়েকটি দেশ সমর্থন দিলেও শেষ পর্যন্ত বিকল্প ভেন্যু নিশ্চিত করা সম্ভব হয়নি।

সিদ্ধান্তের পেছনে তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। এগুলো হলো—বাংলাদেশের জাতীয় মর্যাদা, ক্রিকেটার, সাংবাদিক ও সমর্থকদের নিরাপত্তা এবং নির্বাচনের আগে দেশের স্থিতিশীলতা।

আসিফ নজরুল বলেন, ছোট দেশ হওয়ার কারণে বাংলাদেশকে কেউ ইচ্ছেমতো অপমান করবে এবং বাংলাদেশ তা নীরবে মেনে নেবে—এমন ধারণা গ্রহণযোগ্য নয়। তিনি সমমর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে বন্ধুত্বের পক্ষে বলেও মন্তব্য করেন।

তবে বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন প্রকাশের সময় ও কারণ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network