আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2026
  • সংবাদটি দেখেছেন: 60
ছবির ক্যাপশন : চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মালোপাড়া মোড় থেকে রাজারামপুর নামোপাড়াসহ আশপাশের এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পৌরসভার ‘টিম-০৮’-এর উদ্যোগে পরিচালিত অভিযানে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানো হয়।

“রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার”—এই স্লোগানকে সামনে রেখে পরিচালিত কর্মসূচিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, মশক নিধনকর্মী, যুবসমাজ, রেড ক্রিসেন্ট ও স্কাউটসের সদস্যরা অংশ নেন।

অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হক। এ সময় পৌরসভার স্বাস্থ্য শাখার আতাউর রহমান, পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খাঁন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নওরোজ হুদা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে বিভিন্ন ড্রেন, ঝোপঝাড় ও আশপাশের স্থানে জমে থাকা পানি পরিষ্কার করা হয়। একই সঙ্গে মশার সম্ভাব্য প্রজননস্থলে ওষুধ ছিটিয়ে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, আঙিনা ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হয়। বিশেষ করে দীর্ঘ সময় পানি জমে থাকলে সেখানে এডিস মশার বংশবিস্তার হতে পারে বলে বাসিন্দাদের সতর্ক করা হয়।

পৌরসভা সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম যথেষ্ট নয়; এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নাগরিকদের সচেতন অংশগ্রহণও জরুরি। তাই বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গুর ঝুঁকি কমাতে মশক নিধন, পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network