আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঘরে বসেই মিলবে ট্রেড লাইসেন্স, বড় পরিবর্তন পরিকল্পনা সাজেকে উল্টে গেল চাঁদের গাড়ি, দুই আশঙ্কাজনকসহ আহত ৭ পর্যটক টেসলাকে পেছনে ফেলে আকাশে গাড়ি উড্ডয়ন আলেফের, দাবি ‘আমরাই প্রথম’ বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান দুবাইয়ে গ্রেফতার: দুদককে ইন্টারপোলের তথ্য নিশ্চিত ডেমরায় গ্যারেজে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন, হতাহত নেই আবরার ফাহাদ হত্যা মামলা: আপিল বিভাগে শুনানি ২৪ নভেম্বর আবুধাবি থেকে আসা ফ্লাইটে চট্টগ্রামে ৫৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক ১ আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: ইশরাক হোসেনের বিরুদ্ধে পুলিশি তদন্তের নির্দেশ শাহজালাল বিমানবন্দরে ৭ দিনে ১১ অভিযান: কোটি টাকার স্বর্ণ জব্দ, শতকোটি টাকার শুল্ক আদায় ৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার

টেসলাকে পেছনে ফেলে আকাশে গাড়ি উড্ডয়ন আলেফের, দাবি ‘আমরাই প্রথম’

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 18
ছবির ক্যাপশন : টেসলাকে পেছনে ফেলে আকাশে গাড়ি উড্ডয়ন আলেফের, দাবি ‘আমরাই প্রথম’


​আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬

​দীর্ঘ ১১ বছরের টানা গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নের পর অবশেষে আকাশে উড়ল মার্কিন প্রতিষ্ঠান আলেফ অ্যারোনটিকস-এর উদ্ভাবিত উড়ন্ত গাড়ি। সম্প্রতি অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ প্রদর্শনীতে ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার ‘রোডস্টার’ ও ‘সাইবারট্রাক’-এর ওপর দিয়ে নিজেদের বৈদ্যুতিক উড়ন্ত গাড়ি উড়িয়ে বিশ্বকে চমকে দিয়েছে প্রতিষ্ঠানটি।

​আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক ভিডিও প্রতিবেদনে এই চোখধাঁধানো উড্ডয়নের দৃশ্য তুলে ধরা হয়েছে। ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান আলেফ অ্যারোনটিকস এই সফল উড্ডয়নের পর টেসলার প্রধান ইলন মাস্ক ও তার প্রতিষ্ঠানকে রসিকতার ছলে খোঁচা দিয়ে বাজারে নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বাগত জানিয়েছে।

​আলেফ কর্তৃপক্ষের দাবি, উড়ন্ত গাড়ি তৈরির এই প্রতিযোগিতায় তারা দীর্ঘ ১১ বছর ধরে প্রায় একাই কাজ করে আসছিল। এতদিনের প্রযুক্তিগত প্রচেষ্টা ও অপেক্ষার পর অবশেষে বাস্তবে রূপ পেল তাদের এই ড্রিম প্রজেক্ট। এর আগে টেসলা তাদের নতুন রোডস্টার গাড়ি আকাশে ওড়ানোর সক্ষমতার কথা জানিয়ে প্রদর্শনী করেছিল। তবে এবার আলেফ তাদের বৈদ্যুতিক গাড়ি সরাসরি রোডস্টার ও সাইবারট্রাকের ওপর দিয়ে উড়িয়ে নিজেদের সক্ষমতার জোরালো প্রমাণ দিল।

​উড়ন্ত গাড়ি প্রযুক্তির এই নতুন যুগে প্রবেশ নিয়ে বিশ্বজুড়ে প্রযুক্তিপ্রেমী ও অটোমোবাইল বোদ্ধাদের মাঝে ব্যাপক উৎসুক্যের সৃষ্টি হয়েছে। আলেফের এই সাফল্য ভবিষ্যতের যাতায়াত ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network