আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলা: তদন্তে ছাত্রদলের ৫ নেতাকর্মীর সংশ্লিষ্টতা চিহ্নিত

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026
  • সংবাদটি দেখেছেন: 58
ছবির ক্যাপশন : ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলা: তদন্তে ছাত্রদলের ৫ নেতাকর্মীর সংশ্লিষ্টতা চিহ্নিত


​ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকর্মীর প্রত্যক্ষ সংশ্লিষ্টতা পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। ঘটনার দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় পর মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি।

​বিষয়টি নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া গেছে এবং আগামী সিন্ডিকেট সভায় কমিটির সুপারিশ পর্যালোচনার মাধ্যমে পরবর্তী আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, সংগৃহীত তথ্য-প্রমাণ ও সাক্ষ্যগ্রহণ শেষে পাঁচজনের জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হওয়া গেলেও তাদের নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি প্রশাসন।

​ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত ২৩ এপ্রিল পেশাগত দায়িত্ব পালনকালে শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ১০ জন সাংবাদিক ছাত্রদলের নেতাকর্মীদের হামলার শিকার হন। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সহকারী প্রক্টর মাহবুব কায়সারকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও নির্ধারিত সময়ের প্রায় পাঁচ মাস পর প্রতিবেদন জমা দেওয়া হলো।

​এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) শুরু থেকেই এ ঘটনায় ছাত্রদলের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী জড়িত থাকার অভিযোগ তুলে আসছিল। মঙ্গলবার উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর ডুজা নেতৃবৃন্দ উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন।

​পরবর্তী সংবাদ সম্মেলনে ডুজার সভাপতি মো. মানজুর হোছাঈন মাহি ক্ষোভ প্রকাশ করে বলেন, "রাজশাহী বিশ্বাবদ্যালয়ে সাংবাদিকদের ওপর সাম্প্রতিক হামলার পর দেশব্যাপী সৃষ্টি হওয়া চাপের মুখেই হয়তো এই তদন্ত প্রতিবেদন তড়িঘড়ি করে জমা দেওয়া হয়েছে।"

​দীর্ঘ সূত্রতার বিষয়ে ডুজার সাধারণ সম্পাদক লিটন ইসলাম বলেন, "প্রশাসনের সদিচ্ছা ও তৎপরতার ঘাটতির কারণেই বিচার ঝুলিয়ে রাখা হয়েছিল। সদিচ্ছা থাকলে এক থেকে দেড় মাসের মধ্যেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব ছিল।"

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network