আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় সুর মেলালে অঞ্চলে বিমান চলাচল স্তব্ধের হুঁশিয়ারি ইরানের

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 74
ছবির ক্যাপশন : যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় সুর মেলালে অঞ্চলে বিমান চলাচল স্তব্ধের হুঁশিয়ারি ইরানের


​যুক্তরাষ্ট্রের সঙ্গে সুর মিলিয়ে বৈরী নীতি বাস্তবায়নে সহায়তাকারী দেশগুলোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানকে যদি বিমান চলাচল ও বিমানবন্দর সেবা থেকে বঞ্চিত করা হয়, তবে মধ্যপ্রাচ্যের কোনো দেশই এ সুবিধা পাবে না বলে প্রচ্ছন্ন বার্তা দিয়েছে দেশটি।

​শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ইরানের অন্যতম শীর্ষ প্রতিনিধি মোহাম্মদ মোখবের এই হুঁশিয়ারি দেন। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

​বিবৃতিতে মোখবের বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সুর মিলিয়ে বৈরী নীতি বাস্তবায়নে সহায়তা করার বিষয়টি ইরানি জনগণের স্মৃতিতে থেকে যাবে। এ বিষয়ে আমাদের কৌশল স্পষ্ট—এ অঞ্চলে সবার জন্য বিমান চলাচলের সুযোগ থাকবে, নয়তো কারও জন্যই থাকবে না।’

​তিনি আরও যোগ করেন, ‘ইরানকে যদি বিমান চলাচল ও বিমানবন্দর সেবা থেকে বঞ্চিত করা হয়, তাহলে এ অঞ্চলের কোনো দেশই এসব সুবিধা ব্যবহারের সুযোগ পাবে না।’

​এর আগে গত সোমবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ঘোষণা দেন, আগামী ২৩ সেপ্টেম্বর থেকে বিশ্বজুড়ে সব ইরানি এয়ারলাইনের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তিনি স্পষ্ট জানান, এ সতর্কবার্তা শুধু এয়ারলাইনসগুলোর জন্য নয়; বিদেশে কার্যক্রম চালাতে এসব এয়ারলাইন যেসব বিমানবন্দর, জ্বালানি সরবরাহকারী, টিকিট বিক্রি প্রতিষ্ঠান ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর নির্ভর করে—তাদের লক্ষ্য করেও দেওয়া হয়েছে।

​যুক্তরাষ্ট্রের এই নতুন নিষেধাজ্ঞার পর মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইতোমধ্যে পদক্ষেপ নিতে শুরু করেছে। মার্কিন নিষেধাজ্ঞা মেনে ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দর ইরান থেকে আসা ও যাওয়ার সব ফ্লাইট স্থগিত করেছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতও ইরানি এয়ারলাইনগুলোর পরিচালিত ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা এই উত্তেজনার মধ্যে ইরানের এই হুঁশিয়ারি অঞ্চলটির বিমান চলাচল খাতে নতুন করে শঙ্কা তৈরি করেছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network