আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খাগড়াছড়িতে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি চাঁপাইনবাবগঞ্জে এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল ছিনতাইয়ে শিক্ষক নিহতের ঘটনা: আসামি রাকিবের জামিন মঞ্জুর ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ থেকে এক ভুয়া চিকিৎসক আটক হাসপাতালের অপরিচ্ছন্ন টয়লেট পরিষ্কার করল এমপি খোকন মোহাম্মদপুরে সন্ত্রাসী জাহিদের জিম্মিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা: চাঁদাবাজি, হামলা ও মিথ্যা মামলার অভিযোগ ঘরে বসেই মিলবে ট্রেড লাইসেন্স, বড় পরিবর্তন পরিকল্পনা সাজেকে উল্টে গেল চাঁদের গাড়ি, দুই আশঙ্কাজনকসহ আহত ৭ পর্যটক টেসলাকে পেছনে ফেলে আকাশে গাড়ি উড্ডয়ন আলেফের, দাবি ‘আমরাই প্রথম’ বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান দুবাইয়ে গ্রেফতার: দুদককে ইন্টারপোলের তথ্য নিশ্চিত ডেমরায় গ্যারেজে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন, হতাহত নেই আবরার ফাহাদ হত্যা মামলা: আপিল বিভাগে শুনানি ২৪ নভেম্বর আবুধাবি থেকে আসা ফ্লাইটে চট্টগ্রামে ৫৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক ১ আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: ইশরাক হোসেনের বিরুদ্ধে পুলিশি তদন্তের নির্দেশ শাহজালাল বিমানবন্দরে ৭ দিনে ১১ অভিযান: কোটি টাকার স্বর্ণ জব্দ, শতকোটি টাকার শুল্ক আদায়

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ থেকে এক ভুয়া চিকিৎসক আটক

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 20
ছবির ক্যাপশন : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা | ১৮ অক্টোবর

​ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে মো. রাকিব নামের এক যুবককে ভুয়া চিকিৎসক সন্দেহে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। রবিবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগের ভেতর থেকে আটক করা হয়। পরে তাকে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।

​আটক রাকিব বরিশালের গৌরনদী থানার ফারুক হোসেনের ছেলে। তিনি বর্তমানে ঢাকার সাভারের নালিয়া এলাকায় বসবাস করছেন।

​ঢামেক হাসপাতালে দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, জরুরি বিভাগে উক্ত যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হলে আনসার সদস্যরা তাকে আটক করেন। পরবর্তীতে তাকে হাসপাতালের প্রশাসনিক ব্লকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে পরিচয় দেওয়ার বিষয়টি স্বীকার করেন। এরপর কর্তৃপক্ষের নির্দেশে তাকে পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।

​তবে এ বিষয়ে নিজেকে নির্দোষ দাবি করে রাকিব জানান, তিনি মূলত তার অসুস্থ ভাইকে হাসপাতালে ভর্তি করাতে এসেছিলেন। অনেক চেষ্টা করেও ভাইকে ভর্তি করাতে না পেরে এক ব্যক্তির পরামর্শে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হিসেবে নিজের পরিচয় দেন। এরপরই দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, জরুরি বিভাগ থেকে আটক করার পর আনসার সদস্যরা রাকিবকে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। বিষয়টি ইতোমধ্যে শাহবাগ থানাকে জানানো হয়েছে এবং তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network