আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

দুদিনে সুন্দরবনে ২১ জেলেকে অপহরণ করা হয়

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 50
ছবির ক্যাপশন : দুদিনে সুন্দরবনে ২১ জেলেকে অপহরণ করা হয়

নিজস্ব প্রতিবেদক

পূর্ব সুন্দরবনের সাগরসংলগ্ন তিনটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে একটি ট্রলারসহ ১৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে সুন্দরবনের ভাঙ্গা, আমবাড়ীয়া ও নারিকেলবাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ নিয়ে শুক্রবার ও শনিবার—টানা দুই দিনে সুন্দরবন থেকে মোট ২১ জেলে অপহরণের শিকার হয়েছেন বলে জানিয়েছে বন বিভাগ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম।

বন বিভাগ সূত্রে জানা গেছে, অপহৃত জেলেরা বৈধ পাস নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে চরপাটা, পোকা জাল ও বড়শি দিয়ে মাছ ধরছিলেন। শনিবার গভীর রাতে সাগরসংলগ্ন এলাকায় জেলেদের বহরে হামলা চালায় একদল বনদস্যু। পরে বিভিন্ন নৌকা থেকে একজন করে মোট ১৫ জেলেকে তুলে একটি ট্রলারে নিয়ে যায় তারা।

অপহৃতদের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—খুলনার আরিফ (২৫), সগীর (৩৪), মিঠু (৩০) ও ফেরদাউস (২৮)। বরগুনার পাথরঘাটা ও তালতলী এলাকার ইব্রাহিম (৩৫), ইমরান (২৫), মোস্তাফিজুর (৩৫), আলামিন (২৮), হানিফ (৩৮) ও মারুফ (৪৯)।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জেলেপল্লি দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় বলেন, বন বিভাগের অনুমতি নিয়ে জেলেরা সুন্দরবনে মাছ ধরছিলেন। গভীর রাতে তাদের ওপর হামলা চালিয়ে প্রতি নৌকা থেকে একজন করে জেলেকে তুলে নিয়ে যায় বনদস্যুরা।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা এসিএফ মো. শরিফুল ইসলাম জানান, দুই দিনে ২১ জেলেকে অপহরণের তথ্য পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও কোস্টগার্ডকে জানানো হয়েছে। বনদস্যুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

অপহৃত জেলেদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী ও বন বিভাগের তৎপরতা চলছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network