আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর বিইআরসির গণশুনানি

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026
  • সংবাদটি দেখেছেন: 120
ছবির ক্যাপশন :


​বিশেষ প্রতিবেদক:

এলপিজি বিক্রিতে কমিশন বাড়ানোর দাবিতে ঘোষিত দুদিনের সারা দেশব্যাপী ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন এলপিজি ব্যবসায়ীরা। আগামী ২৯ অক্টোবর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ বিষয়ে একটি গণশুনানির আয়োজন করবে—এমন আশ্বাসের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​বুধবার (১৪ অক্টোবর) বিকেলে এলপিজি ব্যবসায়ীদের পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

​এলপি গ্যাস ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. সেলিম খান নিশ্চিত করেন যে, গত দুই দিনে বিইআরসির চেয়ারম্যানের সঙ্গে তাদের কয়েক দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি জানান, "সর্বশেষ বুধবার বিকেল সাড়ে ৩টার বৈঠকে বিইআরসির চেয়ারম্যান আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় গণশুনানির মাধ্যমে ব্যবসায়ীদের দাবিগুলো পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দিয়েছেন। কমিশনের এই ইতিবাচক আশ্বাসের ভিত্তিতেই আমরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।"

​এর আগে, গত ১২ অক্টোবর কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ১৫ ও ১৬ অক্টোবর (বৃহস্পতিবার ও শুক্রবার) দেশজুড়ে সব এলপিজি দোকান বন্ধ রেখে ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যবসায়ীদের সংগঠনটি।

​এদিকে, বুধবার সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সাথে এক জরুরি বৈঠকে বসেন সরকারের প্রতিনিধিরা। বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ব্যবসায়ীদের প্রতি ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন। পরবর্তীতে বিইআরসির সাথে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network