আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খাগড়াছড়িতে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি চাঁপাইনবাবগঞ্জে এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল ছিনতাইয়ে শিক্ষক নিহতের ঘটনা: আসামি রাকিবের জামিন মঞ্জুর ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ থেকে এক ভুয়া চিকিৎসক আটক হাসপাতালের অপরিচ্ছন্ন টয়লেট পরিষ্কার করল এমপি খোকন মোহাম্মদপুরে সন্ত্রাসী জাহিদের জিম্মিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা: চাঁদাবাজি, হামলা ও মিথ্যা মামলার অভিযোগ ঘরে বসেই মিলবে ট্রেড লাইসেন্স, বড় পরিবর্তন পরিকল্পনা সাজেকে উল্টে গেল চাঁদের গাড়ি, দুই আশঙ্কাজনকসহ আহত ৭ পর্যটক টেসলাকে পেছনে ফেলে আকাশে গাড়ি উড্ডয়ন আলেফের, দাবি ‘আমরাই প্রথম’ বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান দুবাইয়ে গ্রেফতার: দুদককে ইন্টারপোলের তথ্য নিশ্চিত ডেমরায় গ্যারেজে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন, হতাহত নেই আবরার ফাহাদ হত্যা মামলা: আপিল বিভাগে শুনানি ২৪ নভেম্বর আবুধাবি থেকে আসা ফ্লাইটে চট্টগ্রামে ৫৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক ১ আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: ইশরাক হোসেনের বিরুদ্ধে পুলিশি তদন্তের নির্দেশ শাহজালাল বিমানবন্দরে ৭ দিনে ১১ অভিযান: কোটি টাকার স্বর্ণ জব্দ, শতকোটি টাকার শুল্ক আদায়

খাগড়াছড়িতে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 7
ছবির ক্যাপশন :


​মাটিরাঙা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার কাজিপাড়ায় মেসার্স কাজি ফোমের একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গোডাউনে থাকা সমস্ত মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে আনুমানিক ৪৫ থেকে ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

​রবিবার (১৮ অক্টোবর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে কাজিপাড়ার ওই তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে।

​খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় তা তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরবর্তীতে ফায়ার সার্ভিসের প্রাণপণ চেষ্টায় বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

​ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির মালিক মাটিরাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকার বাসিন্দা গাজিউর রহমান (৫৫)। তার বাবার নাম মৃত সুলতান মিয়া। অগ্নিকাণ্ডে গোডাউনের পুরো মালামাল পুড়ে যাওয়ায় তিনি মারাত্মকভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

​তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network