আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমান খাগড়াছড়িতে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি চাঁপাইনবাবগঞ্জে এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল ছিনতাইয়ে শিক্ষক নিহতের ঘটনা: আসামি রাকিবের জামিন মঞ্জুর ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ থেকে এক ভুয়া চিকিৎসক আটক হাসপাতালের অপরিচ্ছন্ন টয়লেট পরিষ্কার করল এমপি খোকন মোহাম্মদপুরে সন্ত্রাসী জাহিদের জিম্মিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা: চাঁদাবাজি, হামলা ও মিথ্যা মামলার অভিযোগ ঘরে বসেই মিলবে ট্রেড লাইসেন্স, বড় পরিবর্তন পরিকল্পনা সাজেকে উল্টে গেল চাঁদের গাড়ি, দুই আশঙ্কাজনকসহ আহত ৭ পর্যটক টেসলাকে পেছনে ফেলে আকাশে গাড়ি উড্ডয়ন আলেফের, দাবি ‘আমরাই প্রথম’ বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান দুবাইয়ে গ্রেফতার: দুদককে ইন্টারপোলের তথ্য নিশ্চিত ডেমরায় গ্যারেজে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন, হতাহত নেই আবরার ফাহাদ হত্যা মামলা: আপিল বিভাগে শুনানি ২৪ নভেম্বর আবুধাবি থেকে আসা ফ্লাইটে চট্টগ্রামে ৫৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক ১ আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: ইশরাক হোসেনের বিরুদ্ধে পুলিশি তদন্তের নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জে এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 20
ছবির ক্যাপশন :


​মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজনন রোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় লার্ভা নিধন কর্মসূচির সূচনা করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় পিটিআই এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, "ডেঙ্গুর প্রকোপ থেকে পৌরবাসীকে রক্ষা করতে নিয়মিত মশক নিধন ও এডিস মশার লার্ভা ধ্বংসের বিকল্প নেই। তবে সরকারি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি সাধারণ নাগরিকদের সচেতনতা সবচেয়ে জরুরি।" তিনি সবাইকে নিজ নিজ বাড়িঘর, ছাদ, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং পানি জমে থাকা রোধ করার আহ্বান জানান।

​পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম এবং জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুজার গিফারী।

​বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল মশার ওষুধ ছেটানোই যথেষ্ট নয়, বরং এডিস মশার বংশবিস্তারের উৎস ধ্বংস করতে হবে। ফুলের টব, ডাবের খোসা ও পরিত্যক্ত পাত্রে জমকালো পানি নিয়মিত পরিষ্কারের মাধ্যমে নাগরিক সচেতনতা গড়ে তুলতে পারলেই ডেঙ্গুমুক্ত পৌরসভা গড়ে তোলা সম্ভব হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network