নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৪৮১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মোট ৪০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি সূত্র।
ডিএমপির বিভিন্ন বিভাগের তথ্য অনুযায়ী, অভিযਾਨে সর্বাধিক ১৩১ জনকে গ্রেফতার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এছাড়া অন্যান্য বিভাগগুলোর মধ্যে—
অভিযানকালে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধীদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—
পুলিশ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য জব্দসহ অপরাধীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। অপরাধ নির্মূলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
প্রিন্ট করুন ফটো কার্ড