আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: গ্রেপ্তার ৪৮০, উদ্ধার মাদক ও অস্ত্র

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2026
  • সংবাদটি দেখেছেন: 47
ছবির ক্যাপশন : রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: গ্রেপ্তার ৪৮০, উদ্ধার মাদক ও অস্ত্র


​ঢাকা: রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধবিরোধী ও মাদকবিরোধী নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে সংশ্লিষ্ট থানাগুলোতে মোট ৫১টি নতুন মামলা দায়ের করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ ও গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর বিভিন্ন এলাকায় সমন্বিত এই অভিযান পরিচালনা করে। অভিযানে সবচেয়ে বেশি ১২৪ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। এছাড়া তেজগাঁও বিভাগ ৯০ জন, ওয়ারী বিভাগ ৭১ জন, উত্তরা বিভাগ ৫১ জন, মতিঝিল বিভাগ ৪৯ জন, লালবাগ বিভাগ ৪১ জন, গুলশান বিভাগ ৩২ জন, রমনা বিভাগ ২১ জন এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) ১ জনকে গ্রেপ্তার করে।

​অভিযান পরিচালনাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ২ হাজার ২৩৭ পিস ইয়াবা, ২০ বোতল ফেনসিডিল, ৮টি মোবাইল ফোন, ১টি চাপাতি, নগদ ৩৫ হাজার টাকা এবং অপহরণ বা ভিকটিম উদ্ধার সংক্রান্ত ঘটনায় ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

​ডিএমপি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজধানীর শান্তি-শৃঙ্খলা রক্ষা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ ধরণের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network