আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানের সময় সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 63
ছবির ক্যাপশন : মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানের সময় সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ হকাররা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং পুলিশ ও উচ্ছেদ অভিযানে ব্যবহৃত গাড়িতে ব্যাপক ভাঙচুর চালান।

​বুধবার দুপুরে মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সিটি করপোরেশন ও পুলিশ যৌথভাবে ফুটপাত উচ্ছেদে অভিযান শুরু করে। অভিযান চলাকালে আকস্মিকভাবে একটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এর জের ধরে হকার ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং উচ্ছেদকারী দলের ওপর চড়াও হন। একপর্যায়ে তারা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেন। একই সঙ্গে অভিযানে ব্যবহৃত একটি ভেকু (খননযন্ত্র) ও পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়।

​ঘটনার সতত্য নিশ্চিত করে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম জানান, ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে এক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। হকাররা সিটি করপোরেশনের গাড়িতে আগুন দেয় এবং পুলিশ ও অন্যান্য যানবাহন ভাঙচুর করে।

​খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network