মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মোহাঃ সোলায়মান বিশু এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল ওয়াহেদ পুনরায় নির্বাচিত হয়েছেন। প্রতিটি পদে একক প্রার্থী থাকায় ভোটগ্রহণ ছাড়াই তাদেরসহ পূর্ণাঙ্গ কমিটির নির্বাচিত হওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।
সমিতির গঠনতন্ত্রের ২০ নম্বর ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী থাকায় নির্বাচন কমিশন তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোঃ গোলাম মোস্তফা ও মোঃ মনোয়ারুল ইসলাম ডালিম। যুগ্ম সম্পাদক পদে রয়েছেন মোঃ খাইরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে কৃষিবিদ কামরুল আরেফিন বুলু।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এফ.কে.এম. লুৎফর রহমান, মোঃ শামসুল হক (গানু হাজি), মোঃ শুকুরুদ্দীন, মোঃ মাইনুল ইসলাম, মোঃ সাদিকুল ইসলাম, মোঃ মফিজ উদ্দিন, মোঃ নাজিবুর রহমান, এম. কোরাইশী মিলু ও মোঃ আহসানুল ইসলাম হাসান।
এ ছাড়া দাতা সদস্য হিসেবে ডাঃ মোঃ আবুল হাসান এবং প্রাতিষ্ঠানিক সদস্য হিসেবে মোঃ এহতেসামুল হক বাবলু নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ মোঃ শামসুল ইসলাম টিপু আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মোঃ রবিউল হক ও অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম কনক।
আগামী ৩১ অক্টোবর ২০২৬ শনিবার ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিল। তবে সব পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফলাফল চূড়ান্ত হওয়ায় নির্ধারিত দিনে আর ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না।
অন্যদিকে, আপিল কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মোঃ মোসাদ্দেক হোসেন কাজল। এর সদস্য ছিলেন অ্যাডভোকেট মাসিদুল হক ও অ্যাডভোকেট সুলতান আহমেদ চৌধুরী।
নবনির্বাচিত কমিটি আগামী ২০২৬-২০২৯ মেয়াদে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সাংগঠনিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করবে।
প্রিন্ট করুন ফটো কার্ড