আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোহাম্মদপুরে সন্ত্রাসী জাহিদের জিম্মিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা: চাঁদাবাজি, হামলা ও মিথ্যা মামলার অভিযোগ ঘরে বসেই মিলবে ট্রেড লাইসেন্স, বড় পরিবর্তন পরিকল্পনা সাজেকে উল্টে গেল চাঁদের গাড়ি, দুই আশঙ্কাজনকসহ আহত ৭ পর্যটক টেসলাকে পেছনে ফেলে আকাশে গাড়ি উড্ডয়ন আলেফের, দাবি ‘আমরাই প্রথম’ বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান দুবাইয়ে গ্রেফতার: দুদককে ইন্টারপোলের তথ্য নিশ্চিত ডেমরায় গ্যারেজে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন, হতাহত নেই আবরার ফাহাদ হত্যা মামলা: আপিল বিভাগে শুনানি ২৪ নভেম্বর আবুধাবি থেকে আসা ফ্লাইটে চট্টগ্রামে ৫৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক ১ আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: ইশরাক হোসেনের বিরুদ্ধে পুলিশি তদন্তের নির্দেশ শাহজালাল বিমানবন্দরে ৭ দিনে ১১ অভিযান: কোটি টাকার স্বর্ণ জব্দ, শতকোটি টাকার শুল্ক আদায় ৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া

আবুধাবি থেকে আসা ফ্লাইটে চট্টগ্রামে ৫৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক ১

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 25
ছবির ক্যাপশন : আবুধাবি থেকে আসা ফ্লাইটে চট্টগ্রামে ৫৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক ১


​নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ও মধ্যপ্রাচ্য থেকে আসা ফ্লাইটে চোরাচালান রোধে কড়াকড়ির অংশ বড় একটি চালান আটক করা হয়েছে। আজ রোববার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৬টায় আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছানো এক যাত্রীর কাছ থেকে ৫৬৬ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে।

​আটককৃত ওই যাত্রীর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

​বিমানবন্দর ও গোয়েন্দা সূত্র জানায়, আজ ভোরে ওই যাত্রী চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর তার গতিবিধি ও আচরণ স্ক্যানিংয়ের সময় সন্দেহজনক মনে হয়। এর পরিপ্রেক্ষিতে বিমানবন্দরের ডিজিএফআই, এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার যৌথ তত্ত্বাবধানে তার ব্যাগেজ পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়।

​তল্লাশিকালে ব্যাগেজের ভেতরে থাকা নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডার এবং বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকানো অবস্থায় ৪৬৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার নিকট থেকে আরও ১০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের চুড়ি জব্দ করা হয়। সব মিলিয়ে উদ্ধারকৃত স্বর্ণের মোট পরিমাণ ৫৬৬ গ্রাম।

​বিমানবন্দর সূত্রে আরও জানা যায়, উদ্ধার করা এসব স্বর্ণ কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে নিয়মিত মামলা দায়েরপূর্বক তাকে পতেঙ্গা থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network