আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সরকারি চাকরিজীবীরা এই মাসেই বাড়তি বেতন পাবেন, আগের হারে ভাতা দেওয়া হবে মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত : ইশরাক শ্রীনগরে জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার বগুড়ায় বাসে তল্লাশি: ৫ লাখ টাকার ইয়াবাসহ যুবক গ্রেফতার ঘুস নেওয়ার সত্যতা প্রমাণ সত্ত্বেও অধরা মানিকগঞ্জের নায়েব মোতালেব ৯০ ফুট উঁচু ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শরীয়তপুরে সংসদ সদস্য ও প্রশাসনের ওপর জেলেদের হামলা শিকার, গ্রেফতার ৩৬ নড়িয়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক মাহবুব কক্সবাজার এসপি অফিস ও প্রেস ক্লাবের সামনে ফ্ল্যাটে মিলল ৩ লাখ পিস ইয়াবার গোডাউন, গ্রেফতার ৩ গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলল ইশরাক আজ দুপুরে প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিব: ইশরাক মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রী, জানাল বিটিভি এআই নারীর প্রেমে পড়ে সর্বস্বান্ত: ১,৯০০ কিলোমিটার পাড়ি দিয়ে জানলেন প্রেমিকা ভুয়া! মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমান খাগড়াছড়িতে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ঘুস নেওয়ার সত্যতা প্রমাণ সত্ত্বেও অধরা মানিকগঞ্জের নায়েব মোতালেব

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026
  • সংবাদটি দেখেছেন: 17
ছবির ক্যাপশন :


​মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) আব্দুল মোতালেবের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুস গ্রহণের অভিযোগ প্রমাণিত হলেও তার বিরুদ্ধে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো অভিযোগের নিষ্পত্তি না হতেই শাস্তির হাত থেকে বাঁচতে তিনি স্বেচ্ছায় অবসরে (এলপিআর) যাওয়ার আবেদন করেছেন বলে জানা গেছে।

​অনুসন্ধানে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর ‘ঘুসের রেট ২০ হাজার থেকে দেড় লাখ, টাকা ছাড়া কাজ করেন না ভূমি কর্মকর্তা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে নামজারিসহ ইউনিয়ন ভূমি অফিসের নানা সেবা প্রদানে সাধারণ সেবাগ্রহীতাদের কাছ থেকে ২০ হাজার থেকে শুরু করে দেড় লাখ টাকা পর্যন্ত ঘুস দাবি ও আদায়ের চিত্র উঠে আসে। সংবাদের পাশাপাশি অভিযুক্ত নায়েব আব্দুল মোতালেবের অফিসে বসে টেবিলের ওপর ঘুস গুনে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

​সংবাদটি নজরে আসার পর মানিকগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

​তদন্তের অংশ হিসেবে গত ২৩ সেপ্টেম্বর আয়োজিত শুনানিতে অভিযোগকারী, সংশ্লিষ্ট সাংবাদিক এবং অভিযুক্ত নায়েব আব্দুল মোতালেবের লিখিত বক্তব্য গ্রহণ করা হয়। সূত্র জানায়, শুনানিকালে নায়েব আব্দুল মোতালেব নিজের ঘুস গ্রহণের বিষয়টি স্বীকার করেন। তদন্ত শেষে ইউএনও জেলা প্রশাসনের কাছে আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেন। তবে সেই প্রতিবেদনে কী সুপারিশ করা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

​এদিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বেশ কিছুদিন পার হয়ে গেলেও অভিযুক্ত মোতালেবের বিরুদ্ধে কোনো বিভাগীয় বা প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

​খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত নায়েব মোতালেবের নিয়মিত চাকরির মেয়াদ রয়েছে আর মাত্র দুই মাস। এরই মধ্যে তিনি তড়িঘড়ি করে স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন জমা দিয়েছেন। সংশ্লিষ্টদের আশঙ্কা, বিভাগীয় ব্যবস্থা বা তদন্তের চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগেই যদি তিনি অবসরে চলে যেতে পারেন, তবে ঘুস ও দুর্নীতির মারাত্মক অভিযোগ থেকেও তিনি পার পেয়ে যাবেন।

​স্থানীয় সেবাগ্রহীতারা দ্রুত তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network