আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রীনগরে জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার বগুড়ায় বাসে তল্লাশি: ৫ লাখ টাকার ইয়াবাসহ যুবক গ্রেফতার ঘুস নেওয়ার সত্যতা প্রমাণ সত্ত্বেও অধরা মানিকগঞ্জের নায়েব মোতালেব ৯০ ফুট উঁচু ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শরীয়তপুরে সংসদ সদস্য ও প্রশাসনের ওপর জেলেদের হামলা শিকার, গ্রেফতার ৩৬ নড়িয়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক মাহবুব কক্সবাজার এসপি অফিস ও প্রেস ক্লাবের সামনে ফ্ল্যাটে মিলল ৩ লাখ পিস ইয়াবার গোডাউন, গ্রেফতার ৩ গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলল ইশরাক আজ দুপুরে প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিব: ইশরাক মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রী, জানাল বিটিভি এআই নারীর প্রেমে পড়ে সর্বস্বান্ত: ১,৯০০ কিলোমিটার পাড়ি দিয়ে জানলেন প্রেমিকা ভুয়া! মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমান খাগড়াছড়িতে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি চাঁপাইনবাবগঞ্জে এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল ছিনতাইয়ে শিক্ষক নিহতের ঘটনা: আসামি রাকিবের জামিন মঞ্জুর

শরীয়তপুরে সংসদ সদস্য ও প্রশাসনের ওপর জেলেদের হামলা শিকার, গ্রেফতার ৩৬

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026
  • সংবাদটি দেখেছেন: 18
ছবির ক্যাপশন : সংগৃহীত ছবি

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানকে কেন্দ্র করে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করেছে জেলেরা। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩৬ জন জেলেকে গ্রেপ্তার করেছে। এ সময় প্রায় ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর এলাকার পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্যমতে, নদীতে অভিযান পরিচালনার সময় জেলেদের সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাকবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে প্রায় শতাধিক জেলে ইটপাটকেল নিক্ষেপসহ লাঠিসোঁটা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও অভিযানে থাকা কর্মকর্তাদের ওপর চড়াও হয়। এ সময় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান এবং জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযানে থাকা সদস্যরা পালেরচর এলাকার নদীর পাড়ে অবস্থান নেন। পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা পৌঁছে অভিযান জোরদার করলে হামলাকারী জেলেরা ছত্রভঙ্গ হয়ে যায়। সেখান থেকে ৩৬ জন জেলেকে আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, হামলাকারী জেলেদের একটি অংশ কিছু সময়ের জন্য উপজেলা প্রশাসনের এক কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছিল, পরে যৌথ বাহিনী গিয়ে তাকে উদ্ধার করে।

এ ব্যাপারে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান বলেন, আমরা পদ্মা নদীতে অবস্থান করে ঘটনাটি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। যারা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে, তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে।

শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব জানান, পালেরচর এলাকায় অভিযানে যাওয়ার পর জেলেরা গ্রেপ্তারের ভয়ে ইটপাটকেল ছুড়েছিল। পরে অভিযান জোরদার করা হলে তারা পালিয়ে যায়। এ সময় আমরা ৩৬ জন জেলেকে আটক করি।

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম বলেন, আসলে বিষয়টিকে সরাসরি আমার ওপর ব্যক্তিগত হামলা হিসেবে দেখছি না। মূলত সরকারি অভিযান প্রতিহত করতেই তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network