Logo
প্রিন্টের তারিখ: 19 October 2026 | প্রকাশের তারিখ: Oct 20, 2026

সংবাদ শিরোনাম : অপরাধী যতই ক্ষমতাশালী হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না: আইজিপি

অপরাধী যতই ক্ষমতাশালী হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না: আইজিপি


​নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

১৯ অক্টোবর ২০২৬

​পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, অপরাধী যে মত, বর্ণ, ধর্ম কিংবা যত প্রভাবশালীই হোক না কেন—কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে অপরাধ নির্মূলে মাদক, কিশোর গ্যাং এবং চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হচ্ছে।

​সোমবার (১৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

​জুলাই অভ্যুত্থান-পরবর্তী চ্যালেঞ্জের কথা উল্লেখ করে আইজিপি বলেন, ‘জুলাই অভ্যুত্থান-পরবর্তী সংকট কাটিয়ে পুলিশ বাহিনীকে দ্রুত ঘুরে দাঁড় করাতে এর সদস্যদের মনোবল, পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির কাজ জোরেশোরে চলছে। জনগণের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি নাগরিকদেরও আইন মেনে চলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’

​তরুণ সমাজের অবক্ষয় রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে পুলিশ প্রধান বলেন, ‘পাড়া-মহল্লায় তরুণদের মাঝে মাদকাসক্তি বাড়ছে, যা বিভিন্ন বড় অপরাধের অন্যতম প্রধান অনুঘটক হয়ে উঠছে। কিশোর গ্যাং দমনে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একটি নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে মাদক ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

​পূজামণ্ডপ পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ সিআইডির পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, পুলিশ সুপার হাবিবুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF