স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর পশ্চিমের মোহাম্মদপুর থানা
দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা তৃণমূল নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন ছাত্রদলের আহ্বায়ক মো. বশির উল্লাহ বশির। তিনি বলেছেন, দলের প্রতিটি নেতার রাজনৈতিক অবস্থান তৈরির পেছনে তৃণমূল কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
স্ট্যাটাসে বিগত সময়ের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে বশির উল্লাহ বশির বলেন, কঠিন পরিস্থিতি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তৃণমূল নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নিতে রাতের আগেই মাঠে অবস্থান নিতেন। গোলাপ মাঠসহ বিভিন্ন কর্মসূচির আগের রাতে শীত উপেক্ষা করে কর্মীদের উপস্থিতিতে এলাকা পূর্ণ হয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
বর্তমান সময়ে তৃণমূল নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না পাওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, যেসব কর্মীর পরিশ্রম ও ত্যাগের ওপর দাঁড়িয়ে নেতারা এমপি-মন্ত্রী হয়েছেন, তাদের অবদান ভুলে গেলে চলবে না।
ছাত্রদলের এই নেতা আরও বলেন, দুর্দিনে যারা দলের পাশে ছিলেন, তারাই দলের মূল শক্তি। তাই তাদের যথাযথ মর্যাদা ও গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।
তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দ্রুত মূল্যায়নের আহ্বান জানিয়ে বশির উল্লাহ বশির সতর্ক করে বলেন, এখনো সময় আছে তৃণমূল কর্মীদের মূল্যায়ন করতে হবে। অন্যথায় পরিস্থিতি গুরুতর রূপ নিতে পারে।
তার এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভূমিকা ও মূল্যায়নের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
প্রিন্ট করুন ফটো কার্ড