আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

মাছের প্রজেক্টে বিষ দিয়ে লাখ টাকার ক্ষতি, পাংশায় বিএনপি নেতা গ্রেফতার

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2026
  • সংবাদটি দেখেছেন: 54
ছবির ক্যাপশন : মাছের প্রজেক্টে বিষ দিয়ে লাখ টাকার ক্ষতি, পাংশায় বিএনপি নেতা গ্রেফতার


​পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি:

জমিসংক্রান্ত বিরোধ ও চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে রাজবাড়ীর পাংশায় এক প্রবাসীর মাছের প্রজেক্টে হামলা, লুটপাট এবং পুকুরে বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকার মাছ নিধনের খবর পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

​গ্রেফতারকৃত ব্যক্তির নাম কালাম মণ্ডল। তিনি পাংশা উপজেলার যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

​পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে যশাই ইউনিয়নের নিভাকেষ্টপুর গ্রামে সিঙ্গাপুরপ্রবাসী মো. আসাদ মণ্ডলের মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে পুকুরে থাকা আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকার মাছ মারা গিয়ে ভেসে ওঠে।

​ভুক্তভোগী প্রবাসী আসাদ মণ্ডল অভিযোগ করে জানান, তিনি দীর্ঘ ১৬-১৭ বছর ধরে সিঙ্গাপুরে কষ্টার্জিত অর্থ দিয়ে এলাকায় মাছের প্রজেক্টটি গড়ে তোলেন। কিছুদিন আগে যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক এবং সাধারণ সম্পাদক কালাম মণ্ডল তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানি করা শুরু হয়।

​এরই ধারাবাহিকতায় গত বুধবার সকালে অভিযুক্তরা বহিরাগতদের সাথে নিয়ে প্রজেক্টে হামলা চালায়। এ সময় সীমানাপ্রাচীর ভাঙচুরসহ পুকুরপাড় থেকে প্রায় ৫০ কাঁদি কলা লুট করে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেলেও অভিযুক্তরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় এবং ওই রাতেই পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার ঘোষ জানান, প্রবাসীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কালাম মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network