আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৭, উদ্ধার মাদক ও অস্ত্র

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 64
ছবির ক্যাপশন : ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৭, উদ্ধার মাদক ও অস্ত্র


​রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

​ডিএমপি সূত্র জানায়, রাজধানীর আটটি অপরাধ বিভাগ ও গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতদের মধ্যে সর্বোচ্চ ১০১ জনকে গ্রেফতার করেছে মিরপুর বিভাগ। এছাড়া তেজগাঁও বিভাগে ৭০ জন, মতিঝিল বিভাগে ৬৭ জন, ওয়ারী বিভাগে ৫৬ জন, লালবাগ ও উত্তরা বিভাগে ৪৭ জন করে, গুলশান বিভাগে ২৯ জন, রমনা বিভাগে ২৭ জন এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ৩ জন গ্রেফতার হয়েছে।

​অভিযানকালে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৫১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১০০০ পিস ইয়াবা, ৫১ পুরিয়া হেরোইন, ১৯ বোতল ফেন্সিডিল, ২টি রামদা, ৩টি চাকু, নগদ ১৬ হাজার ২০০ টাকা এবং ২টি মোবাইল ফোন।

​পুলিশ জানায়, অপরাধ দমন ও মাদকমুক্ত নগরী গড়ার লক্ষ্যে এই নিয়মিত অভিযান পরিচালিত হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট আদালতে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network