আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

বরিশালে মাদকের আসরে আটক এএসআই থানা থেকে চম্পট, গ্রেপ্তারে পুলিশের অভিযান

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 52
ছবির ক্যাপশন : বরিশালে মাদকের আসরে আটক এএসআই থানা থেকে চম্পট, গ্রেপ্তারে পুলিশের অভিযান

বিশেষ প্রতিনিধি, বরিশাল

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬

​বরিশাল সদর উপজেলায় মাদকের আসর থেকে নারীসহ আটক পুলিশ সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন থানা পুলিশি হেফাজত থেকে পালিয়ে গেছেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও আইনি পদক্ষেপ নেওয়ার আগেই এ ঘটনা ঘটে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে পুনরায় গ্রেপ্তারে ইতোমধ্যে জোর অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক অভিযানে এএসআই দেলোয়ারসহ চারজন আটক হন। আটক বাকি তিনজন হলেন—বাগেরহাটের নোয়াপাড়ার বাসিন্দা নাহিদ হাসান (২৮), পাঁচগাঁও গ্রামের মিরাজুল ইসলাম (৩৪) এবং ফাতেমা আক্তার নুরতাজ (৩০)।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, পাঁচগাঁও গ্রামের বাসিন্দা মিরাজের বাসায় দীর্ঘদিন ধরে মাদকের আসর বসত—এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আসামিরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। সেখান থেকে ইয়াবা সেবনের ব্যবহৃত ফয়েল পেপার, লাইটারসহ বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

​আটকের পর অভিযুক্তদের বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে ডোপটেস্টে আটক দুজনের শরীরে ইয়াবা সেবনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। তবে অভিযুক্ত এএসআই দেলোয়ারের বিরুদ্ধে বিভাগীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন থাকা অবস্থায়ই তিনি কৌশলে থানা থেকে পালিয়ে যান।

​এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, অভিযুক্ত এএসআই দেলোয়ার হোসেনকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি খুলনা সদরের শেরেবাংলা রোড এলাকার মো. সাখাওয়াত হোসেন সিকদারের ছেলে এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় কর্মরত ছিলেন।

​ওসি আরও বলেন, "থানা হেফাজত থেকে তিনি কীভাবে পালালেন, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। একই সঙ্গে তাকে দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে।"

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network